বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
স্পেনে স্বস্তি, ফ্রান্সে নতুন করে ছড়াচ্ছে দাবানল: দাবদাহে জ্বলছে পুরো ইউরোপ নোলানের ‘দ্য ওডিসি’র প্রশংসায় পঞ্চমুখ কমল হাসান, দিলেন বড় চমকের ইঙ্গিত টাস্কফোর্স গঠন ও ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের সিদ্ধান্ত অনলাইন প্রতারণা চক্রের হোতাদের মৃত্যুদণ্ড দেবে মিয়ানমার ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বড় ধরনের হামলা মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত

সভাপতি তামিম প্রসঙ্গে যা বললেন অধিনায়ক মিরাজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৫৩ Time View

স্পোর্টস ডেস্ক : একসময় সতীর্থ হিসেবে বাইশ গজে দেশের হয়ে একসঙ্গে খেলেছেন তারা দুজন। সময়ের পরিবর্তনে এখন একজন দেশের ক্রিকেটের অভিভাবক, আরেকজন জাতীয় দলের নেতৃত্বে আছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি তামিম ইকবালের কমিটির অধীনে প্রথম সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। এর আগে গণমাধ্যমের সঙ্গে কথা বললেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করছেন মিরাজ। সিরিজ শুরুর আগের দিন বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মিরপুরে সংবাদ সম্মেলনে আসেন তিনি। সেখানে স্বাভাবিকভাবেই উঠে আসে বিসিবি নেতৃত্বে পরিবর্তন এবং তামিম ইকবাল প্রসঙ্গ। বোর্ডে ঘনঘন পরিবর্তন খেলোয়াড়দের ওপর কোনো প্রভাব ফেলে কি না—এমন প্রশ্নে মিরাজ জানান, পেশাদার ক্রিকেটার হিসেবে মাঠের বাইরের বিষয়গুলো তারা খুব একটা মাথায় নেন না।

তাদের মূল লক্ষ্য পারফর্ম করা। তিনি আরও জানান, নতুন বিসিবি সভাপতির সঙ্গে দলের কথা হয়েছে এবং তিনি দলের প্রশংসা করার পাশাপাশি ভালো খেলার জন্য উৎসাহ দিয়েছেন। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামীকাল (শুক্রবার) সকাল ১১টায়।

 

 

কিউএনবি/আয়শা/১৬ এপ্রিল ২০২৬,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit