বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

আমরা পেশাদার খেলোয়াড, মাঠের বাইরের বিষয় প্রভাব ফেলে না: মিরাজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ২৪ Time View

স্পোর্টস ডেস্ক : আগামীকাল (১৭ এপ্রিল) নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের প্রথম ওয়ানডে ম্যাচ। আজ (১৬ এপ্রিল) সেই ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসেন টাইগার অধিনায়ক মিরাজ। সেখানে নিউজল্যান্ড সিরিজ, ওয়ানডে বিশ্বকাপ এবং দেশের ক্রিকেট সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন মিরাজ।

মাঠের বাইরের ইস্যু নিয়ে মিরাজ বলেন, ‘পেশাদার খেলোয়াড় হিসেবে আসলে মাঠের বাইরে কী হয় এটা আমাদের ওপর তেমন প্রভাব ফেলে না। কারণ আমাদের কাজ হলো পারফর্ম করা এবং সর্বশেষ ৩ সপ্তাহ যেভাবে অনুশীলন হয়েছে, আমার কাছে মনে হয় অনেক ভালো অনুশীলন করেছি এবং বাইরে কী হয়েছে এটা কখনোই চিন্তা করিনি।’

সর্বশেষ পাকিস্তান সিরিজে দর্শকদের মধ্যে তেমন আগ্রহ দেখা যায়নি। আসন্ন নিউজল্যান্ড সিরিজে দর্শক উপস্থিতি নিয়ে নিজের প্রত্যাশার কথা বলতে গিয়ে মিরাজ বলেন, ‘আমরা সর্বশেষ দুইটা সিরিজ তো জিতেছি। আর দর্শক যারা খেলা দেখতে আসেন, আমার কাছে মনে হয় অনেকেই খেলা দেখতে এসেছে। কিন্তু রমজানের ভেতরে খেলা ছিল (পাকিস্তান সিরিজ)। সবাই অনেক ব্যস্ত ছিল এবং শেষের দিকে তো ঈদের সময় আমাদের খেলাটা হয়েছে।’

গত ৭ এপ্রিল বিসিবির অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্ব নেন তামিম ইকবাল। বর্তমান জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারের সঙ্গেই মাঠে খেলার অভিজ্ঞতা আছে বিসিবি বসের। সেক্ষেত্রে তার সঙ্গে ক্রিকেটারদের ঘনিষ্ঠতাও রয়েছে। বিশেষ করে ওয়ানডে অধিনায়ক মিরাজের সঙ্গে তামিমের ঘনিষ্ঠতা অনেক বেশি। তাই বিসিবি বস হওয়ার পর তামিমের সঙ্গে কোনো আলোচনা হলো কি না, সে প্রসঙ্গও উঠে এল মিরাজের সংবাদ সম্মেলনে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রেসিডেন্টের সঙ্গে আমাদের কথা হয়েছিল যে আমাদের দলটা ভালো করছে; আমাদের বুস্ট আপ করেছেন এবং আমরা যেভাবে খেলছি জাস্ট এভাবে ভালো ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন। যেহেতু আমরা একসাথে ক্রিকেট খেলেছি এবং তিনি আমাদের সম্পর্কে আরও বেশি ভালো জানবেন। আমাদের কী চাহিদা আছে এবং আমরা কীভাবে পছন্দ করি, উনি যেহেতু সম্প্রতি খেলা ছেড়েছেন, এটা একটা প্লেয়ারদের জন্য একটা ইতিবাচক দিক।’

 

 

কিউএনবি/আয়শা/১৬ এপ্রিল ২০২৬,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit