বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিন: মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৮৩ Time View

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (১ মে) বিকেলে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত শ্রমিক দলের সমাবেশে তিনি এ কথা বলেন। সংস্কারের দাবি প্রথমে বিএনপিই নিয়ে এসেছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, সংস্কার আমাদের দাবি, আমাদের সন্তান। সুতরাং কঠিন সময়েও সংস্কারের কথা চিন্তা করে আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা দিয়েছিলেন।

আজকে সমাবেশ থেকে দাবি করছি, অবিলম্বে যেসব সংস্কারে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে তা সামনে নিয়ে আসেন এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন। যেগুলো একমত হয়নি তা আগামী সংসদে আলোচনা করে বাস্তবায়ন করা যাবে।’তিনি বলেন, ‘রাজনৈতিকভাবে অস্বাভাবিক সময় পার করছি।

ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে, কিন্তু গণতন্ত্রের উত্তরণ হয়নি। মানুষের আকাঙ্ক্ষা জনগণের সরকার গঠন করতে পারিনি।’শ্রমিক দলের সমাবেশে বিএনপির এই নেতা বলেন, ‘সবচেয়ে বঞ্চিত শ্রেণি হচ্ছে শ্রমিকরা। তারা গোটা সভ্যতাকে বাঁচিয়ে রাখে অথচ ন্যায্য মজুরি পায় না।’

ফখরুল বলেন, ‘শিশুদের হাতুড়ি পেটাতে হচ্ছে জীবিকার জন্য। যেখানে তার লেখাপড়া করার কথা, খেলাধুলা করার কথা, সেখানে তার পরিবার রক্ষার জন্য তাকে কারখানায় কাজ করতে হয়।  যুগের পরিবর্তন হয়েছে, যন্ত্রের আবিষ্কার হয়েছে, কম্পিউটার এসেছে, উৎপাদনের প্রক্রিয়ার পরিবর্তন হয়েছে। কিন্তু শ্রমিক শ্রেণির পরিবর্তন হয়নি।’

তিনি বলেন, ‘বারবার সরকার এসেছে, কিন্তু শ্রমিক শ্রেণির জন্য যে কাজ দরকার ছিল তা হয়নি। প্রথম জিয়াউর রহমান উপলব্ধি করেছিলেন। গার্মেন্টস কারখানা চালু করে নতুন সুযোগ তৈরি করেছিলেন। বিদেশে শ্রমিক রফতানির ব্যবস্থা করেছিলেন। রেমিট্যান্সের ব্যবস্থা করেছিলেন। যা কিছু, যতটুকু কল্যাণকর কাজ হয়েছে শ্রমিকদের জন্য সবই বিএনপি করেছে।’

 

 

কিউএনবি/আয়শা/০১ মে ২০২৫, /সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit