শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
যানজট নিরসনে রাজধানীতে দু’টি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা জুমার পর শিশুদের সঙ্গে কুশল বিনিময় প্রধানমন্ত্রীর, খেলাধুলার সরঞ্জাম দেওয়ার প্রতিশ্রুতি সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী ভয়াবহ ধসের মুখে বিশ্ব শেয়ারবাজার, একদিনেই উধাও আড়াই ট্রিলিয়ন ডলার! ডেমোক্র্যাটদের জয়ে নতুন চ্যালেঞ্জের মুখে পাকিস্তান বঙ্গভবন পরিদর্শনের সুযোগ পাবে শিক্ষার্থীরা যুক্তরাজ্যে ভারতীয় নাবিকের সাজা নিয়ে বিতর্ক চরমে চাঁদাবাজির মামলায় আদালতে নোরা ফাতেহি ‘গণহত্যাকারী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ’ ইরানের মহাকাশ শক্তি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল মার্কিন গোয়েন্দা সংস্থা

আশুলিয়ায় বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের র‍্যালী ও সমাবেশ

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৭৪ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের উদ্যোগে র‍্যালী ও সমাবেশ করেছেন সংগঠনটির নেতৃবৃন্দসহ পোশাক শ্রমিকরা। আজ সকালে আশুলিয়ার চিত্রশাইল এলাকা থেকে একটি র‍্যালী বের হয়। র‍্যালীটি বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের বগাবাড়ী এলাকা প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: তুহিন চৌধুরী বলেন, আজ মহান মে দিবসে আমাদের দাবি মালিক-শ্রমিকের মধ্যে যে বৈষম্য আর সেই বৈষম্য থেকে শ্রমিকদের মুক্ত করতে চাই। এমন অবস্থায় অবিলম্বে শ্রমিকদের সকল দাবী মেনে না নিলে অচিরেই কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন এই শ্রমিক নেতা। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কবির হোসেন হাওলাদার বলেন, আজ সারা বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের রক্তঝরা দিন।
তাই মহনা মে দিবস পালন করা হয়। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন। ওই দিন অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে কয়েকজন শ্রমিককে জীবন দিতে হয়। মহান মে দিবস পৃথিবীর দেশে দেশে শ্রমিক শ্রেণির আন্তর্জাতিকভাবে সংহতি ও ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার প্রকাশের দিন। মহান মে দিবস পৃথিবীর সব শ্রমজীবী মানুষের এক অমর প্রেরণার উৎস। এই সমাবেশ থেকে আমরা তাদের ক্ষতিপূরণ নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।
ফেডারেশনটির অন্যান্য নেতৃবৃন্দ সহ শ্রমিকরা এতে অংশগ্রহণ করেন।

 

 

কিউএনবি/আয়শা/০১ মে ২০২৫, /সন্ধ্যা ৬:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit