শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মেসির রেকর্ড ভাঙলেন রাফিনিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৮৭ Time View

ডেস্ক নিউজ : চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে ইন্টারের বিপক্ষে ড্র করার ম্যাচে প্রথম ২০ মিনিটেই দুই গোল হজম করে বার্সেলোনা। যদিও পিছিয়ে পড়ে দারুণভাবে সমতায় ফিরেছে স্বাগতিকরা। বার্সেলোনার হয়ে দ্বিতীয় গোলটি করেন ফেরান তোরেস। সেই গোলে অ্যাসিস্ট করেছেন রাফিনিয়া। পেদ্রির বাড়ানো ক্রস থেকে হেড করে বল পাঠান ইন্টারের বক্সে, সেখান থেকে ফাঁকায় বল পেয়ে দলকে সমতায় ফেরান তোরেস।

এ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে ১২ গোল করা রাফিনিয়া অ্যাসিস্ট করলেন আটটি। সব মিলিয়ে তার অবদান ২০ গোলে। ২০১১-১২ মৌসুমে সর্বোচ্চ ১৯ গোলে অবদান রেখেছিলেন মেসি, যার ১৪টি করেন নিজে এবং অ্যাসিস্ট করেন পাঁচটিতে। মেসির পুরনো সেই রেকর্ড ভাঙলেন রাফিনিয়া।

অবশ্য চ্যাম্পিয়ন্স লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোলে অবদান রাখার রেকর্ডটা এখনও পর্তুগিজ মহাতারকা রোনালদোর। ২০১৩-১৪ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ২১ গোলে অবদান রাখেন এই সিআর সেভেন। আর একটি গোল কিংবা অ্যাসিস্ট করলেই তাকে ছুঁয়ে ফেলবেন রাফিনিয়া।

এর সাথে আর একটি মাত্র অ্যাসিস্ট করতে পারলেই বার্সার হয়ে চ্যাম্পিয়ন্স লিগের এক মৌসুমের সর্বোচ্চ অ্যাসিস্ট করা ফুটবলারদের একজন হবেন তিনি। ১৯৯৯-২০০০ মৌসুমের ইউরোপ সেরার লড়াইয়ে কাতালানদের হয়ে সর্বোচ্চ নয়টি অ্যাসিস্ট করেন ক্লাবটির সাবেক ফুটবলার লুইস ফিগো।

 

কিউএনবি/আয়শা/০১ মে ২০২৫, /সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit