রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা হয়নি ১৪তম দিন শেষে যুদ্ধে এগিয়ে ইরান? ‎ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী ‘শিগগিরই’ ইরানের নতুন সর্বোচ্চ নেতার সাথে বৈঠক করবেন পুতিন! আমিরাতের তিন বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের গ্লাভস হেলমেট ছুড়ে মারায় সালমানের শাস্তি ডলার নয়, চাইনিজ ইউয়ানে লেনদেন করলেই খুলবে হরমুজ প্রণালি বাংলাদেশে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা উচিত  নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার 

বিজয়নগরে স্বেচ্ছাসেবক লীগ নেতা নেতৃত্বে সাংবাদিককে পিটিয়ে জখম, মাথায় ছয় সেলাই

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১৩৫ Time View

বাদল আহাম্মদ খান ,নিজস্ব প্রতিবেদক : দৈনিক দেশ রূপান্তর ও বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা মো. মাঈনুদ্দিন রুবেলকে পিটিয়ে জখম করা হয়েছে। তার মাথায় ছয়টি সেলাই লাগে। এছাড়া সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।অবৈধভাবে মাটি কাটা নিয়ে প্রতিবেদন করায় স্বেচ্ছাসেবক লীগ ও বহিষ্কৃত যুবদল নেতার নেতৃত্বে শুক্রবার রাত পৌণে আটটার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে মাঈনুদ্দিন রুবেল জানিয়েছেন। হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে বলেও তিনি জানান।

মাইনুদ্দিন বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ভিটিদাউদপুর গ্রামের বাসিন্দা। দীর্ঘ ২০ বছর ধরে তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দক্ষিণ মৌড়াইল একটি ভাড়া বাসায় থাকেন। রুবেল জানান, উপজেলা পরিষদ ভবনের সামনে উপজেলা যুবদলের সদস্য সচিব থেকে বহিস্কৃত নেতা মোখলেছুর রহমান ওরফে লিটন মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক কাইয়ুম মিয়াসহ তাদের ৩০-৪০ জন এ হামলা চালিয়েছে‌। ওই দুই প্রভাবশালী ব্যক্তি উপজেলার সর্বত্র মাটি কাটার মহোৎসব চালিয়ে যাচ্ছেন। এসব নিয়ে ও বিজয়নগর থানা থেকে বদলি হওয়া ওসি রওশন আলীর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় তারা ক্ষিপ্ত ছিলেন। শুক্রবার রাত পৌণে আটটার দিকে তাদের নেতৃত্বে ৩০-৪০ জন হামলা চালায়। এ সময় সঙ্গে থাকারা রুবেলকে রক্ষা করতে এগিয়ে এলেও পারেননি। প্রথমে তিনি বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন ও পরে জেলা সদর হাসপাতালে ভর্তি হন। বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সহিদুল ইসলাম জানান, তিনি ঘটনা শুনেছেন। এর সঙ্গে জড়িতদেরকে আটকের চেষ্টা চলছে। 

কিউএনবি/অনিমা/২৬ এপ্রিল ২০২৫,/সকাল ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit