মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

আখাউড়ায় বোরো ধান সংগ্রহ শুরু

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৭২ Time View
বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সরাসরি কৃষক থেকে সরকার নির্ধারিত মূল্যে বোরো ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জি এম রাশেদুল ইসলাম উপজেলা সরকারি খাদ্য গুদামে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন। 
খাদ্যগুদাম অফিস সূত্র জানায়, এ বছর আখাউড়া উপজেলায় ৩৮৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। প্রতি কেজি ৩৬ টাকা দরে কেনা ধরে। ২৪ এপ্রিল থেকে ৩১ আগস্ট পর্যন্ত ধান কেনা হবে।  উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ সাজেদুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তাছলিমা বেগম, কৃষি অফিসার তানিয়া তাবাসসুম, জনতা ব্যাংক আখাউড়া শাখার ব্যবস্থাপক বশিরুল আলম সিদ্দিকী।
প্রথম দিন কৃষক মামুনুর রশিদের কাছ থেকে তিন মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়। এ সময় জানানো হয়, বোরো মৌসুমে ধান উৎপাদনকারী কৃষক তালিকা হতে ‘আগে আসলে আগে সরবরাহ করতে পারবেন’ ভিত্তিতে ধান সংগ্রহ করা হবে। একজন কৃষক সর্বনিন্ম তিন বস্তায় ১২০ কেজি এবং সর্বোচ্চ ৭৫  বস্তায় তিন হাজার মেট্রিক টন ধান গুদামে বিক্রি করতে পারবেন।

 

 

কিউএনবি/আয়শা/২৪ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit