সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

ছিনতাই বেড়ে যাওয়া আশুগঞ্জে ট্রেন যাত্রীদের ফুল দিয়ে বরণ, স্টেশনের গ্রেড পুনর্বহাল দাবি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৯৯ Time View
বাদল আহাম্মদ খান ,নিজস্ব প্রতিবেদক : স্টেশন ও এর আশেপাশে বেড়ে গেছে ছিনতাই। সংকেত বাতির সেবা না থাকায় অনুমান নির্ভর করে ট্রেন যাত্রাবিরতি দেয় ও ছেড়ে যায়। নানা স্বল্পতায় দুর্ভোগ চরমে।এ অবস্থায় শিল্পনগরী ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে বিভিন্ন দাবি আদায়ে মঙ্গলবার সকালে দীর্ঘ দুই ঘন্টার মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে ঢাকাগামী উপকুল এক্সপ্রেস ট্রেনের যাত্রীদেরকে ফুল ও পানি দিয়ে বরণ করে নেওয়া হয়। মানববন্ধন থেকে এক সপ্তাহের মধ্যে দাবি পূরণ না হলে রেলপথ অবরোধ করার ঘোষণা দেন।
এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. শাহজাহান সিরাজ, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো. জাকির হোসেন, শহর শিল্প ও বনিক সমিতির সভাপতি মো. গোলাম হোসেন ইপটি, সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোবারক হোসেন, প্যানেল চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন, উপজেলা জামায়াত আমীর মো. শাহজাহান, যুবদল সভাপতি আলমগীর খা প্রমুখ। সকাল নয়টা থেকে বেলা ১১টা নাগাদ আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের ১নং প্লাটফরমে ঐক্যবদ্ধ আশুগঞ্জবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, ‘আশুগঞ্জ হচ্ছে বাংলাদেশের অন্যতম শিল্পনগরী। এখানে আটটি কেপিআইভুক্ত প্রতিষ্ঠান রয়েছে। এখানে চাহিদার তুলনায় ট্রেনের যাত্রাবিরতি ও আসন বরাদ্দ খুবই কম। কয়েক বছর আগে স্টেশনটিকে ডি গ্রেড থেকে বি গ্রেডে নামিয়ে আনা হয়। এখানে সংকেত বাতির ব্যবস্থা নেই। আগুগঞ্জ-ভৈরবের মাঝামাঝি সেতুতে প্রতিনিয়ত ট্রেন থেকে ছিনতাই হচ্ছে। এখানে রেলওয়ে পুলিশের ক্যাম্প জরুরি।’

কিউএনবি/অনিমা/২৪ এপ্রিল ২০২৫,/সকাল ৭:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit