সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

ফেসবুক গ্রুপের তৎপরতায় ট্রেনেই সেবা পেলেন হাত কেটে ফেলা যাত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৮৭ Time View
বাদল আহাম্মদ খান ,নিজস্ব প্রতিবেদক, আখাউড়া  : ঢাকা-নোয়াখালী পথে চলাচলকারি আন্তনগর উপকুল এক্সপ্রেস ট্রেনে হাত কেটে ফেলা এক যাত্রী ট্রেনেই সেবা পেয়েছেন। উপকুল এক্সপ্রেস ট্রেনের ফেসবুক পেজের তৎপরতার ওই যাত্রী প্রাথমিক চিকিৎসা সেবা পান। খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার বিকেল সাড়ে চারটার দিকে ট্রেনটি নরসিংদী পার হওয়ার সময় সিটের পাশের জানালা খুলতে গিয়ে আঘাত পান কসবার এক প্রবীণ ব্যক্তি।
এ সময় রনি ভূঁইয়া নামে এক যাত্রী বিষয়টি উপকুল এক্সপ্রেস ট্রেনকে ঘিরে বেসরকারিভাবে গড়ে উঠা ফেসবুক পেজ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। সাথে সাথে মহিউদ্দিন রাফি নামে এক স্টুয়ার্ড ফাস্ট এইড বক্স নিয়ে এসে ওই যাত্রীকে প্রাথমিক চিকিৎসা সেবা দেন।উপকুল পেজের এডমিন মো. মঈন মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এই পেজের মাধ্যমে ট্রেনের অবস্থান সম্পর্কিত সেবাসহ যাত্রীদেরকে নানাভাবে সহযোগিতা করা হয়। উপকুল এক্সপ্রেসে কর্মরতরাসহ সাধারন যাত্রীরাও এ কাজে সহায়তা করেন।

কিউএনবি/অনিমা/২৪ এপ্রিল ২০২৫,/সকাল ৭:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit