বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

দৌলতপুর সীমান্তে দুই কোটি টাকার স্বর্ণের বার সহ চোরাকারবারী আটক

মো. সাইদুল আনাম কুষ্টিয়া 
  • Update Time : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১২১ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ১ কেজি ৩৪০ গ্রাম স্বর্ণ সহ একজন স্বর্ণ চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার দুপুরে উপজেলার চিলমারী ইউনিয়নের খারিজাথাক সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকার স্বর্ণসহ তাকে আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া বিজিবি সেক্টরের ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমানের নির্দেশে মঙ্গলবার দুপুর ১২ টায় চরচিলমারী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৭/৩- এস হতে ৩০০ গজ উত্তরে শুন্য লাইন হতে মাত্র ১০ গজ বাংলাদেশ অভ্যন্তরে খারিজাথাক মাঠে নায়েক মো. শাহজালালের নেতৃত্বে বিজিবি’র টহল দল চোরাচালান বিরোধী অভিযান চালায়। এসময় শ্রী রপন মন্ডল (৪২) কে ১ কেজি ৩৪০ গ্রাম ওজনের ১২পিস স্বর্ণের বারসহ আটক করা হয়। সে মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার রমজানবেগ গ্রামের মৃত সুধির মন্ডলের ছেলে।

অভিযান চলাকালে খারিজাথাক গ্রামের মুজা সরকারের ছেলে অপর চোরাকারবারী নুর আলম সরকার (৩৫) পালিযে যায়। উদ্ধার করা স্বর্ণের সিজার মূল্য ১ কোটি ৯৮ লক্ষ ২২ হাজার ৬২০ টাকা নির্ধারণ করে ট্রেজারি অফিসে জমা করার কর্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং আটক স্বর্ণ চোরাকারবারীকে দৌলতপুর থানায় হস্তান্তর কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।

 

 

 

কিউএনবি/অনিমা/২৩ এপ্রিল ২০২৫,/রাত ৯:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit