বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম

ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতা জারি

Reporter Name
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ওপর নতুন করে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যজুড়ে অবস্থিত মার্কিন দূতাবাস ও কূটনৈতিক মিশনগুলো নতুন নিরাপত্তা সতর্কতা জারি করেছে। সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কার মধ্যে মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

পাশাপাশি হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা বেড়ে যাওয়ায় কর্মকর্তারা সম্ভাব্য আকাশসীমা বন্ধ, ফ্লাইট বাতিল এবং ভ্রমণ বিঘ্নিত হওয়ার বিষয়ে সতর্ক করেছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস সেখানকার আমেরিকান নাগরিকদের জন্য একটি নিরাপত্তা সতর্কতা জারি করেছে।

দূতাবাস আমেরিকানদের সতর্ক থাকতে এবং সম্ভাব্য আকাশসীমা বন্ধের বিষয়ে খেয়াল রাখতে বলেছে। যারা মধ্যপ্রাচ্যে যাতায়াতের পরিকল্পনা করছেন, তাদের বিমান চলাচল সংক্রান্ত তথ্যের ওপর নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।বিবৃতিতে বলা হয়েছে, ইরান এবং ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিদেশে যুক্তরাষ্ট্রের অন্যান্য স্বার্থসংশ্লিষ্ট বিষয় অথবা বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্র ও আমেরিকানদের সাথে সম্পৃক্ত কোনো স্থানকে লক্ষ্যবস্তু করতে পারে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন বাহিনী ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা শুরু করেছে। হামলার অংশ হিসেবে আইআরজিসির বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা শুরু করে।

এর আগে এক মাসেরও বেশি সময়ের মধ্যে প্রথম সংঘাতে ওয়াশিংটন রবিবার লারাক দ্বীপে রকেট লঞ্চার হামলা চালায়। এর জবাবে ইরান জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট মঙ্গলবার ইরানের বিরুদ্ধে শিগগিরই নতুন নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন।

তিনি বলেছেন, হরমুজ প্রণালি শিগগিরই একটি মূল্যহীন জলপথে পরিণত হবে, কারণ বিকল্প তেল পাইপলাইনের মাধ্যমে এ প্রণালি এড়ানো হচ্ছে। তিনি আরো বলেন, মিত্রদেশগুলোর কাছ থেকে ‘ব্যাপক সমর্থন’ পাওয়ার পর এ সপ্তাহে বা আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ঘোষণা করতে পারে।

সূত্র: আলজাজিরা, দ্য টাইমস অব ইন্ডিয়া।

কিউএনবি/অনিমা/০২ সেপ্টেম্বর ২০২৬,/সকাল ৫:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit