বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম

চোট সেরে আফগানদের বিপক্ষে ফিরলেন বুমরাহ

Reporter Name
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ Time View

স্পোর্টস ডেস্ক : চলতি মাসে দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। এশিয়ান গেমসের আগে ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সিরিজটি। চোটের কারণে দলের বাইরে থাকার পর জাসপ্রিত বুমরাহসহ বেশ কয়েকজন ক্রিকেটার দলে ফিরে এসেছেন।

তিনি সর্বশেষ গত ১৬ জুলাই ইংল্যান্ডে ভারতের হয়ে একটি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন। সেই ম্যাচে বাঁ হাঁটুতে চোট পাওয়ার পর থেকেই তিনি মাঠের বাইরে ছিলেন। বুমরাহর পাশাপাশি নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর এবং হর্ষিত রানাকেও দলে নেওয়া হয়েছে। চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় ১৫ সদস্যের এই দলে হার্দিক পান্ডিয়াকে রাখা হয়নি।

বিসিসিআই এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাদের খেলার বিষয়টি চূড়ান্তভাবে নির্ভর করবে ফিটনেস ছাড়পত্রের ওপর।আফগানিস্তান সিরিজের জন্য ঘোষিত দলটি এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করবে। ভারত ও আফগানিস্তানের মধ্যকার তিনটি টি-টোয়েন্টি ম্যাচ ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো দিল্লিতে অনুষ্ঠিত হলেও, এই দ্বিপাক্ষিক সিরিজের আনুষ্ঠানিক আয়োজক আফগানিস্তান।

ভারতের স্কোয়াড:

শ্রেয়াস আইয়ার(অধিনায়ক),অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ঈশান কিষান (উইকেটরক্ষক), তিলক ভার্মা (সহ-অধিনায়ক), শিবম দুবে, নীতীশ কুমার রেড্ডি*, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর*, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, জসপ্রিত বুমরাহ*, আর্শদীপ সিং, হর্ষিত রানা*।

কিউএনবি/অনিমা/০২ সেপ্টেম্বর ২০২৬,/সকাল ৫:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit