বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

বিএনপি সরকারকে অস্থির করার অপচেষ্টা চলছে: মুশফিকুর রহমান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ Time View

ডেস্ক নিউজ : বিএনপি সরকারকে অস্থির করে তুলতে একটি মহল অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান।

জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বরে উপজেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মুশফিকুর রহমান বলেন, এ সরকারকে অস্থিতিশীল করতে ঘরে বাইরে চক্রান্ত হচ্ছে। বিএনপি যে পরিকল্পনা নিয়েছে তা যাতে বাস্তবায়ন করতে না পারে এ জন্যই এ চক্রান্ত। তিনি বলেন, বর্ডারে কেন মাদকের কারখানা হবে? এর পেছনে কারণ কী? বিএনপি সরকারকে অস্থির করার জন্য অপচেষ্টা চলছে। বিএনপি সরকার যে পরিকল্পনা করেছে, তা যেন বাস্তবায়ন না হয়—সে জন্যই এ অপচেষ্টা।

মুশফিকুর রহমান নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চিন্তাধারা ও পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে সহযোগিতা করতে হবে। এ সময় মুশফিকুর রহমান আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী। এ দিনে বিএনপির অঙ্গীকার হচ্ছে—দলের নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের কল্যাণ ও উন্নয়ন নিশ্চিত করা এবং দেশকে দুর্নীতি মুক্ত করা।

এ সময় আওয়ামী লীগের সমালোচনা করে মুশফিকুর রহমান বলেন, বিগত ১৭ বছর ছিল একটা অভিশাপ। আওয়ামী লীগের আমলে টাকা এসেছে কিন্তু উন্নয়ন হয়নি। তিনি বলেন, বিএনপি যখনই সরকারে এসেছে তখনই একটা ভঙ্গুর অর্থনীতির মধ্যে এসেছে। বিএনপির মহান নেতা জিয়াউর রহমান যখন ক্ষমতায়  এসেছিল তখনও দেশের অবস্থা ভালো ছিল না। দেশনেত্রী খালেদা জিয়া যখন ক্ষমতা গ্রহণ করেন তখনও খারাপ অবস্থা ছিল। বর্তমান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে কাজ করছে বিগত আওয়ামী লীগ সরকার ১৭ বছরে কিছুই রেখে যায়নি।

সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য খন্দকার বিল্লাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাছির উদ্দিন হাজারী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মুনসুর মিশন, সাবেক উপজেলা মহিলা দলের সভানেত্রী জান্নাত পারভীন স্মৃতি ও সফিকুল আলম তোরান প্রমুখ। সমাবেশ শেষে মুশফিকুর রহমানের নেতৃত্বে রেলওয়ে স্টেশন চত্বর থেকে একটি র‌্যালি ও আনন্দ মিছিল বের হয়। র‌্যালিটি পৌর শহরের সড়ক বাজারের হায়দার আলী কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়।

 

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit