জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যজেলা প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে চারজন, ইয়াবাসহ তিনজন এবং মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত এক আসামিসহ মোট আটজনকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। অভিযানে আটক মো. জাহাঙ্গীর হোসেনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২ সেপ্টেম্বর) মাটিরাঙ্গা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে তাদের আটক করা হয়। মাদক সেবনের অভিযোগে আটক ব্যক্তিরা হলেন—ইমরান হোসেন (মুন্না), পিতা বাদশা মিয়া; আশিকুর রহমান (সেতু), পিতা মৃত দেলোয়ার হোসেন; শাহিন আলম (নুর আলম), পিতা মৃত ফরহাদ হোসেন এবং সাহিন ইসলাম ভূঁইয়া, পিতা মৃত আবুল কাশেম।
এ ছাড়া মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি জাহিদুল ইসলাম, পিতা হাফেজ আহাম্মদকে আটক করা হয়। অভিযানে মো. জাহাঙ্গীর হোসেন, পিতা চান্দু মিয়া; মো. ছাব্বির হোসেন, পিতা আজিজ এবং সৌরভ হোসেন, পিতা লোকমান হোসেনকেও আটক করা হয়। পুলিশের দাবি, ছাব্বির হোসেনের কাছ থেকে ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
পরে ইয়াবাসহ আটক মো. জাহাঙ্গীর হোসেনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ সাহেদ উদ্দিন বলেন, মাদক সেবনের অভিযোগে তাদের আটক করা হয়েছে। মাদকদ্রব্যের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে অপরাধী যতবড় প্রভাবশালী হোকনা কেনো কাউকে ছাড় দেওয়া হবেনা।