শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন

মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় ক্লথিং কার্নিভালস লিমিটেড নামে একটি পোশাক কারখানার তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবীতে র‍্যালী ও মানববন্ধন করেছেন ভুক্তভোগী শ্রমিক ও ফেডারেশন নেতৃবৃন্দ। 
বুধবার সকালে আশুলিয়ার বগাবাড়ি এলাকা থেকে একটি র‍্যালী বের করেন শ্রমিকরা। র‍্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাইপাইল গিয়ে  বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবীতে মানববন্ধন করেন তারা। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শ্রমিকদের তিন মাসের বেতন-ভাতা বকেয়া রয়েছে। এতে পরিবার-পরিজন নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন শ্রমিকরা। দ্রুত সময়ের মধ্যে তাদের বকেয়া পাওনা পরিশোধের দাবি জানান তারা।
এ সময় শ্রমিক নেতারা যথাসময়ে বকেয়া বেতন-ভাতা পরিশোধ করা না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন। মানববন্ধনে শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন, মোহাম্মদ আক্কাছ আলী সাগর, মাসুদ রানা সুলতান ও মুনসুর আলী এবং ক্লথিং কার্নিভালস লিমিটেডের জিএম জাকির হোসেনসহ কারখানাটির ভুক্তভোগী শ্রমিকরা অংশগ্রহণ করেন।

 

 

কিউএনবি/আয়শা/০২ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit