রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৬ Time View

ডেস্ক নিউজ : দেশে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা একশ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩২৪ জন ডেঙ্গু রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দুজন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৩৭ হাজার ১৭০ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ১০২ জনের। মৃতদের মধ্যে সবচেয়ে বেশি ৩৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। এরপর খুলনা বিভাগে ১৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৩ জন, ময়মনসিংহে ১০ জন, বরিশালে ৯ জন, চট্টগ্রামে ৭ জন এবং রাজশাহীতে ৪ জন মারা গেছেন।

ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে বিভাগের অন্যান্য এলাকায় ৩ জন এবং রংপুর ও সিলেটে একজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৪১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৩৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা জেলার বিভিন্ন এলাকায় আরও ২৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

অন্যদিকে বরিশাল বিভাগে ১২১ জন, চট্টগ্রামে ১৩৯ জন, খুলনায় ২৪৬ জন এবং ময়মনসিংহে ৮৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া রাজশাহীতে ১১৪ জন, রংপুরে ৩৪ জন এবং সিলেটে ৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। মাসভিত্তিক হিসাবেও আগস্টে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি ছিল। ওই মাসে ২০ হাজার ৫৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। একই মাসে সর্বোচ্চ ৪৩ জনের মৃত্যু হয়েছে এ রোগে।

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর পরিসংখ্যান সংরক্ষণ করছে। সেই হিসাবে এখন পর্যন্ত ২০২৩ সালেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। ওই বছর মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। একই বছর ডেঙ্গুতে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয়। এর আগের বছর, অর্থাৎ ২০২৫ সালে, ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। সে বছর শনাক্ত রোগীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ২ হাজার।

 

 

কিউএনবি/আয়শা/০২ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit