মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ ১৪০ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার সিটিতে এনজো ফার্নান্দেজ ১ ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদ, মার্কিন বিনিয়োগ চায় তালেবান চৌগাছায় নারীদের মাঝে  ৯ শতাধিক গাছের চারা বিতরণ সীমান্ত নিরাপত্তায় ভূমিকা রাখছে ড্রোন: স্বরাষ্ট্রমন্ত্রী শত্রুরা আমাদের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে পারবে না: ইরান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৃতীয় টার্মিনালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে মন্ত্রী শুভশ্রীর বিয়ের আগের দিন পর্যন্ত কথা হয়েছে, তারপরই ব্লক : দেব

বিদ্যালয়ের টয়লেটে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ Time View

ডেস্ক নিউজ : কুড়িগ্রামের নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে বিদ্যালয়ের টয়লেটে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল মোতালেব নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে সোমবার (৩১ আগস্ট) রাত দেড়টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে উপজেলার দক্ষিণ রামখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বির‌তির সময় টয়লেট থেকে বের হওয়ার সময় ওই ছাত্রীকে টেনে ভেতরে নি‌য়ে ধর্ষণচেষ্টা করেন শিক্ষক মোতালেব। 

এ সময় ওই ছাত্রী চিৎকার শুরু করলে সরে যান তিনি। পরে ওই ছাত্রী বিষয়টি বিদ্যালয়ের অন্যদের জানায়। ছুটির পর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদেরও ঘটনাটি জানায় সে।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, থানায় যাওয়ার উদ্যোগ নেওয়া হলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর ইসলাম ও স্থানীয় মাদরাসার শিক্ষক কাজী মোশাররফ হোসেন বিষয়টি মীমাংসার কথা বলেন। 

এরপর রাতে বিষয়টি কুড়িগ্রামের পুলিশ সুপারকে জানানো হয়। তার নির্দেশে রাত দেড়টার দিকে নাগেশ্বরী থানার ওসি এনামুল হক প্রধানের নেতৃত্বে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে শিক্ষক মোতালেবকে গ্রেপ্তার করে পুলিশ। 

পরে ছাত্রী ও তার বাবা-মাকেও থানায় নেওয়া হয়।

ওই ছাত্রীর বাবা বলেন, প্রায় তিন মাস আগে তার মেয়ের দিকে কুনজরে তাকানোর অভিযোগ উঠেছিল ওই শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি বিদ্যালয়ের এক শিক্ষিকাকে জানানো হলেও তখন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ ঘটনার সুষ্ঠু বিচার চান তিনি।

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক নূর ইসলাম বলেন, ওই শিক্ষক যা করেছেন, এটা অন্যায়। আমি এর সর্বোচ্চ বিচার চাই।

নাগেশ্বরী থানার ওসি এনামুল হক প্রধান বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। ভুক্তভোগী ছাত্রী পুলিশ হেফাজতে রয়েছে। গ্রেপ্তার শিক্ষককে আদালতে পাঠানো হয়েছে।

কিউএনবি/অনিমা/০১ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit