বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম
খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু 

বোচাগঞ্জে ভুয়া অর্থোপেডিক চিকিৎসক গ্রেফতার

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৪৫ Time View

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ভুয়া অর্থোপেডিক চিকিৎসক মোঃ মোশারফ হোসেন কে দুই মাসের জেল এবং ৫০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ২০ এপ্রিল রবিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল হুদা অর্থোপেডিক চিকিৎসক মোশারফ হোসেন এর নিজস্ব চেম্বারে পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্মমান আদালতের কাছে চিকিৎসা সেবার বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেননি মোশারফ হোসেন। মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২২ ও ২৮ ধারা লঙ্ঘনের অপরাধে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করেন ভ্রাম্মমান আদালত। এতে চিকিৎসক মোশারফ হোসেন কে ৫০ হাজার টাকা জরিমানা ও ২ মাসের জেল প্রদান করা হয়।

মোশারফ হোসেন দীর্ঘদিন থেকে বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় চেম্বার খুলে নিজেকে অর্থোপেটিক চিকিৎসক পরিচয়ে রোগীদের সেবা দিয়ে আসছিলেন। তার চিকিৎসা সেবা দেওয়ার কোন সনদপত্র নেই। তারপরও তিনি নিজেকে অর্থোপেডিক চিকিৎসক পরিচয়ে ভাঙ্গা মচকা রোগের ব্যবস্থাপত্র লিখে দিতেন। বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার বিজয় কুমার রায় বলেন, অভিযুক্ত মোশারফ হোসেন কোনমতেই রোগীর ব্যবস্থাপত্র লিখতে পারেন না। তিনি মেডিকেল আইন লংঘন করে এই কাজগুলো করে আসছিলেন। ক্যাপশনঃ বোচাগঞ্জের ভুয়া চিকিৎসক মোশারফ হোসেন কে ভ্রাম্মমান আদালতের রায়ের বাস্তবায়নে দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করছেন বোচাগঞ্জ থানা পুলিশ। ইনসেটে ভুয়া চিকিৎসক মোশারফ হোসেন। 

কিউএনবি/অনিমা/২০ এপ্রিল ২০২৫,/বিকাল ৪:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit