সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর পত্নীতলায় রাকাবের কৃষি ও পল্লী ঋণ বিতরন  শিক্ষাই হচ্ছে সকলের সম্বল:শিক্ষামন্ত্রী পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আটোয়ারীতে ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম প্রধানের মৃত্যু ! শ্রদ্ধা ও ভালবাসায় দাফন সম্পন্ন ‎লালমনিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, জেলায় লক্ষ্যমাত্রা দুই লক্ষাধিক শিশু নোয়াখালীতে ভুয়া র‍্যাব গ্রেপ্তার নওগাঁয় বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী আজকের স্বর্ণের দাম: ২২ জুন ২০২৬ প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২

‘শক্তিশালী’ জিম্বাবুয়ের বিপক্ষে ২০০ রানও করতে পারল না বাংলাদেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৭৩ Time View

স্পোর্টস ডেস্ক : সিলেট টেস্টের প্রথম সেশন ছিল তুলনামূলক শান্তিপূর্ণ। তবে দ্বিতীয় সেশনে ব্যাটিংয়ে চরম বিপর্যয়ে পড়ে বাংলাদেশ দল। ১২৩ রানে ৩ উইকেট হারানোর পর মাত্র ২৩ রানের ব্যবধানে আরও ৪ উইকেট হারিয়ে ১৪৬ রানে পড়ে ৭ উইকেট।

৫০ ওভারের খেলা শেষে ৭ উইকেটে ১৫৪ রান নিয়ে চা-বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয় সেশনে ৭০ রানের বিপরীতে হারায় ৫ উইকেট। শেষ পর্যন্ত ৬১ ওভারে ১৯১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। শেষ উইকেট হিসেবে জাকের আলী অনিক করেন ২৮ রান, হাসান মাহমুদ অপরাজিত থাকেন ১৯ রানে।

রবিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ভালো সূচনা এনে দেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। বল ব্যাটে আসছিল, দু’একটি বাউন্ডারি হাঁকিয়ে উইকেটেও সেট হতে থাকেন তারা। তবে দুজনেই ফিরে যান ১ রানের ব্যবধানে।

দলীয় ৩১ রানে ভিক্টর নুয়াইসির ডেলিভারিতে ব্যাটের বাইরের কার্ণারে বল লাগিয়ে গালি অঞ্চলে ব্রায়ান বেনেটের হাতে ধরা পড়েন সাদমান। বাঁহাতি এ ব্যাটার করেন ২৩ বলে ১২ রান।

পরের ওভারেই একই বোলারের বলে ফেরেন মাহমুদুল হাসান জয়। সাদমানের মতো তিনিও ব্যাটের বাইরের কার্ণারে বল লাগিয়ে কিপার নিয়াশা মায়াভোর হাতে ক্যাচ দেন। ডানহাতি এই ব্যাটার করেন ৩৫ বলে ১৪ রান। দলীয় স্কোর তখন ৩২।

তৃতীয় উইকেটে মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত গড়েন ৬৬ রানের জুটি। ৯৮ রানে শান্ত ৬৯ বলে ৪০ রান করে ব্লেসিং মুজারাবানির বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে মাধেভেরের হাতে ক্যাচ দেন।

পরবর্তী ব্যাটার মুশফিকুর রহিম ছিলেন ব্যর্থ। ওয়েলিংটন মাসাকাদজার বলে ১৮ বলে ৪ রান করে শর্ট মিড উইকেটে বেনেটের হাতে ধরা পড়েন তিনি।

মুশফিক ফেরার পর বেশিক্ষণ টিকেননি মুমিনুলও। আউট হওয়ার আগে ১০৫ বলে ৫৬ রানের মূল্যবান ইনিংসে ৮টি চার ও ১টি ছক্কা হাঁকান বাঁহাতি ব্যাটার। মাসাকাদজার বলে তিনিও ক্যাচ তুলে দেন।

এরপর দ্রুত ফিরে যান মেহেদী হাসান মিরাজ (৪ বলে ১ রান) এবং তাইজুল ইসলাম (১৯ বলে ৩ রান)। দুজনেই মাসাকাদজার শিকার হন।

শেষদিকে লোয়ার অর্ডার থেকে কেউ ভালো রান না করলে, বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় ১৯১ রানে।

কিউএনবি/অনিমা/২০ এপ্রিল ২০২৫,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit