শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ঢাবিতে সাইকেল র‍্যালি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১১৯ Time View

ডেস্ক নিউজ : ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ এবং স্বাধীন ফিলিস্তিন আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে Morning Riders এবং Dhaka University Cycling Club `Cycle Rally For Gaza’ শিরোনামে একটি সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৭টায় টিএসসি থেকে শুরু হয়ে হাতিরঝিল গিয়ে শেষ হয় এই র‍্যালি। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে আসা নবীন-প্রবীণ সাইক্লিস্টরা এতে অংশ নেন। ঢাবির সাইক্লিং ক্লাবের সভাপতি তাওহিদুর রহমান এবং মর্নিং রাইডার্সের চিফ এক্সিকিউটিভ কো-অর্ডিনেটর রুহুল আমিন বক্তব্য রাখেন।

তাওহিদুর রহমান বলেন, ফিলিস্তিনিরা তাদের মুসলিম পরিচয়ের জন্যে আজ নিপীড়িত নির্যাতিত। দ্রুতই তারা স্বাধীনতার স্বাদ পাবে এই আশ্বাস রাখি। আর শুধু মুসলিম নয় প্রতিটি নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের আন্দোলনের প্রতি সংহতি জানানো আমাদের দায়িত্ব ও কর্তব্য।

রুহুল আমিন তার বক্তব্যের শুরুতেই নির্যাতিত মুসলমান এবং জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণ করেন। ফিলিস্তিনিদের মুক্তি কামনার পাশাপাশি তিনি ভারতীয় উগ্র হিন্দুত্ববাদের আগ্রাসন এবং সম্প্রতি ওয়াকফ আইনের প্রতি তীব্র নিন্দা প্রকাশ করেন। একই সঙ্গে আওয়ামী লীগ নিষিদ্ধ করে সুষ্ঠু, সুন্দর বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা ব্যক্ত করেন। ভারতীয় উগ্র হিন্দুত্ববাদের বিপক্ষে বাংলাদেশের জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান এবং নির্যাতিত মানুষদের মুক্তি কামনা করে তিনি তার বক্তব্য শেষ করেন। 

এ সময় অংশ নেওয়া সাইক্লিস্টরা বলেন, এ ধরনের আয়োজন আরও বেশি বেশি হওয়া দরকার যাতে জালিমেরা সাবধান হয় এবং নিপীড়িতরা এই বার্তা পায় যে, সাধারণ মানুষরা তাদের পাশে আছে। সবশেষে মর্নিং রাইডার্সের সমন্বয়ক রাতুল, পাভেল, ফুয়াদ, মাসুম এবং সাইক্লিং ক্লাবের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মেহেদী হাসানসহ উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে তাওহিদুর রহমান অনুষ্ঠানটি শেষ করেন।

 

কিউএনবি/আয়শা/১৯ এপ্রিল ২০২৫,/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit