বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে  দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

চেকপোস্ট ব্যারাক থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৫০ Time View

ডেস্ক নিউজ : চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টে শামীম রেজা সাজু (৩১) নামে এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) সকালে নিজ শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে দায়িত্বে অনুপস্থিত থাকায় সহকর্মীরা তাকে খুঁজতে যান। দরজা বন্ধ দেখে জানালা দিয়ে উঁকি দিতেই ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান তারা। পরে দর্শনা থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত শামীম কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঝুটিয়াডাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে। ছয় মাস আগে দর্শনা ইমিগ্রেশন বিভাগে যোগ দেন তিনি। নতুন ভবনের দ্বিতীয় তলায় একা একটি কক্ষে থাকতেন।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা সকাল ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ তিতুমীর বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি আত্মহত্যা করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”

হঠাৎ এমন মৃত্যুর ঘটনায় সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

কিউএনবি/অনিমা/১৯ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৬:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit