রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

ইসরাইলের ড্রোনের আঘাতে একই পরিবারের ৭ সদস্য নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৪৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিদিনের ন্যায় বুধবার রাতেও গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরাইল। নির্মম, বর্বর ও পৈশাচিক এই হামলায় একই পরিবারের সাত সদস্যের প্রাণ ঝরে গেছে। খবর এএফপির।

গাজার একটি বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, উপত্যকাটির জাবালিয়া শহরে ইসরাইলের দুটি ড্রোন হামলায় একই পরিবারের সাত সদস্যের প্রাণ গেছে। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

বুধবার রাতে জাবালিয়া ছাড়াও গাজার আরও বিভিন্ন শহরে হামলা হয়েছে। এর মধ্যে রয়েছে খান ইউনিস, বাইত লাহিয়া এবং শুজাইয়া এলাকাও রয়েছে।

ওই সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে জানিয়েছেন, রাতভর ইসরাইলের হামলায় খান ইউনিস শহরের আল-মাওয়াসি এলাকায় ১৬ জনকে হত্যা করেছে ইসরাইল। তাদের বেশিরভাই নারী ও শিশু। এতে ২৩ জন আহত হয়েছেন। তিনি আরও জানান, গাজার বাইত লাহিয়া শহরেও হামলায় সাতজন নিহত হয়েছেন। গাজার শুজাইয়া পাড়ায় বোমা হামলায় আরও দুজন নিহত হয়েছেন।

ইসরাইলের বিমান হামলায় বুধবার মোট ৩৭ জনের প্রাণ গেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইল গাজায় অভিযানের নামে বর্বর হামলা চালাচ্ছে। হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা ৫১ হাজার ছাড়িয়েছে। আর আহতের সংখ্যা ১ লাখ ১৫ হাজারেও বেশি। 

 

 

কিউএনবি/আয়শা/১৭ এপ্রিল ২০২৫,/বিকাল ৫:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit