সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আটোয়ারীতে ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম প্রধানের মৃত্যু ! শ্রদ্ধা ও ভালবাসায় দাফন সম্পন্ন ‎লালমনিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, জেলায় লক্ষ্যমাত্রা দুই লক্ষাধিক শিশু নোয়াখালীতে ভুয়া র‍্যাব গ্রেপ্তার নওগাঁয় বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী আজকের স্বর্ণের দাম: ২২ জুন ২০২৬ প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ : বন্যহাতির আক্রমন থেকে রক্ষাপাবে এলাকাবাসী ভারতকে যুদ্ধের হুমকি ছুঁড়ল পাকিস্তান

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী বাদাবি আর নেই

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৬৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমদ বাদাবি আর নেই। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১০ মিনিটে কুয়ালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে তিনি ইন্তেকাল করেন। পাক লাহ নামে পরিচিত বাদাবি ২০০৩ থেকে ২০০৯ পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

এদিন এক ইনস্টাগ্রাম পোস্টে বাদাবির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার জামাতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী খাইরি জামালুদ্দিন। সাবেক প্রধানমন্ত্রী শ্বাসকষ্ট নিয়ে রোববার সকালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলেও জানান তিনি।

কুয়ালামপুর ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট এক বিবৃতিতে জানিয়েছে, ‌হাসপাতালে আসার সঙ্গে সঙ্গেই তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকদের সর্বাত্মক চেষ্টাতেও কাজ হয়নি।এদিকে বাদাবির ইন্তেকালে শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। উল্লেখ্য, দীর্ঘ ২২ বছর শাসনের পর ২০০৩ সালে মাহাথির মোহাম্মদ পদত্যাগ করেন। এরপর বাদাবি দেশটির প্রধানমন্ত্রী হন।

তার আমলে দেশটিতে ব্যাপকভাবে দুর্নীতি দমন অভিযান চালানো হয়। অর্থনৈতিক ও প্রযুক্তিগত দক্ষতার ওপর নজর দেওয়া হয়। তবে জ্বালানির দাম বাড়ার কারণে দেশব্যাপী পণ্যসামগ্রীর মূল্য বেড়ে যায়। ফলে জনসাধারণের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এতে তিনি ২০০৯ সালে পদত্যাগ করেন। এরপর অনুষ্ঠিত নির্বাচনে ইতিহাসে প্রথমবারের মতো ক্ষমতাসীন বারিসান ন্যাশনাল কোয়ালিশন হেরে যায়।সূত্র: রয়টার্স

 

 

কিউএনবি/আয়শা/১৪ এপ্রিল ২০২৫,/রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit