শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
বাবার পর এবার মা ও তিন বোন, একা হয়ে গেলেন সিফাত এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

ইসরাইলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১১৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে এবার ইসরাইলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান-সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা। তবে হামলায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রোববার হুতিদের চালানো এই ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে ইসরাইলজুড়ে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে বলে ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে। ইয়েমেন থেকে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে ইসরাইলের সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিনিধিরা জেরুজালেমে ইসরাইলি বাহিনীর সাইরেনের শব্দ শুনতে পেয়েছেন বলে তাদের প্রতিবেদনে দাবি করেছেন। সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়ার পরপরই ইসরাইলে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও জানানো হয়েছে এএফপির প্রতিবেদনে।

ইসরাইলের সেনাবাহিনী বলেছে, ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী রোববার ইসরাইলি ভূখণ্ড লক্ষ্য করে অন্তত দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, সামরিক বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্রে বাধা দেওয়ার চেষ্টা করা হয়। তবে হুতিদের ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিরোধ করা সম্ভব হয়েছে কি না, সেই বিষয়ে জানতে তদন্ত চলমান রয়েছে।

ইয়েমেনের হুতিদের ক্ষেপণাস্ত্রের আঘাতে তাৎক্ষণিকভাবে ইসরাইলে কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির ঘটনা ঘটেছে কি না তা জানা যায়নি। টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের মধ্যাঞ্চল, জেরুজালেম এবং পশ্চিম তীরের কিছু বসতিতে সাইরেনের শব্দ শোনা গেছে।

গত ১৮ মার্চ থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে সামরিক অভিযান শুরু করেছে ইসরাইলি দখলদার বাহিনী। গাজায় ইসরাইলি বাহিনীর নতুন অভিযানের প্রতিবাদে তখন থেকে ইসরাইলে ২০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও কয়েক ডজন ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা। উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট ৫০ হাজার ৯৩৩ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৬ হাজার ৪৫ জন আহত হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৫,/রাত ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit