বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

‘এখনই চলে যাও’, যুক্তরাষ্ট্রে বিদেশি নাগরিকদের প্রতি ট্রাম্পের ৩০ দিনের সতর্কতা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৫২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রোববার (১৩ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। সামাজিকমাধ্যম এক্স বার্তায় হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, ‘৩০ দিনের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি নাগরিকদের ফেডারেল সরকারের কাছে নিবন্ধন করতে হবে। এই আইন মেনে চলতে ব্যর্থ হলে জরিমানা এবং কারাদণ্ড ভোগ করতে হবে। 

 
এদিকে, যদি এইচ-১ বি ভিসাধারী কোনও ব্যক্তি চাকরি হারান কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে দেশ ত্যাগ না করেন, তাহলে তিনিও ব্যবস্থার মুখোমুখি হতে পারেন। অতএব, শিক্ষার্থী এবং এইচ-১ বি ভিসাধারীদেরও নিশ্চিত করতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের অবস্থানে সরকারের সম্মতির শর্ত পূরণ করা হয়েছে।
 
এছাড়া ‘অবৈধ বিদেশিদের প্রতি বার্তা’ শীর্ষক একটি পোস্টে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দেশে থাকা বিদেশি নাগরিকদের স্ব-নির্বাসনের জন্য অনুরোধ জানিয়েছে। এতে আরও বলা হয়েছে, ‘স্ব-নির্বাসন নিরাপদ। আপনি নিজেই প্রস্থান করুন। পোস্টটিতে আরও বলা হয়, স্ব-নির্বাসন ভবিষ্যতে বৈধ অভিবাসনের সুযোগ খোলা রাখবে এবং এই ধরনের নির্বাসিতরা যদি যাওয়ার মতো আর্থিক সামর্থ্য না রাখেন তবে তারা ভর্তুকিযুক্ত ফ্লাইটে যেতে পারবেন।
 
কর্তৃপক্ষকে সময়মতো না জানানোর পরিণতি জানিয়ে পোস্টটিতে বলা হয়েছে,  অবৈধভাবে অবস্থানকারী বিদেশিদের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ শনাক্ত করার পর তাদের তাৎক্ষণিকভাবে নির্বাসনের মুখোমুখি হতে হবে। সেক্ষেত্রে নির্বাসনের চূড়ান্ত আদেশ পেলে এবং অবস্থান করলে প্রতিদিন ৯৯৮ ডলার জরিমানা গুনতে হবে। স্ব-নির্বাসন দাবি করার পরেও যদি কেউ স্ব-নির্বাসন না করেন তবে ১,০০০-৫,০০০ ডলার জরিমানা হবে। স্ব-নির্বাসন না করলে জেল হতে পারে বলেও পোস্টটিতে বলা হয়েছে। যেসব বিদেশি নাগরিক নিজেদের নিবন্ধন করবেন না তাদের আইনি অভিবাসন ব্যবস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্রে ফিরে যেতে বাধা দেয়া হবে বলেও জানানো হয়। 

 

 

কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit