শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

বোচাগঞ্জে ১২৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রজেক্টর ফেরত নিল শিক্ষা অফিস

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৬৯ Time View

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ১ ২৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঝে গত ৮ মাস আগে প্রজেক্টরসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়। এটি ভুল হয়েছে মর্মে তা ফেরত দিতে নিদের্শ দিয়েছে বোচাগঞ্জ উপজেলা প্রথমিক শিক্ষা অফিস। প্রাথমিক শিক্ষকে আধুনিক ও ডিজিটাল করতে প্রজেক্টরের মাধ্যমে শিক্ষা প্রদানের লক্ষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দিনাজপুর বাফার কেন্দ্রে প্রজেক্টর ও অন্যান্য সামগ্রী আসে। সেই হিসেবে বোচাগঞ্জ উপজেলার ১ শত ২৫টি প্রাথমিক বিদ্যালয়কে প্রজেক্টর ও প্রজেক্টরের সাথে ব্যবহৃত সামগ্রী বিতরণ করা হয়। সেই প্রজেক্টর দিয়ে চলছিল আধুনিক ও ডিজিটাল শিক্ষা কায্যক্রম। হঠাৎ-ই দিনাজপুর জেলা শিক্ষা অফিস থেকে নিদের্শ আসে যে, বোচাগঞ্জ উপজেলায় যে সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রজেক্টর ও প্রজেক্টরের সাথে ব্যবহৃত সামগ্রী বিতরণ করা হয়েছে তা ভুল করে দেয়া হয়েছিল। তাই দ্রুত সময়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ফেরত দিতে বলা হয়।

তারই পরিপ্রেক্ষিতে বোচাগঞ্জ উপজেলার ১ শত ২৫টি বিদ্যালয়ের প্রজেক্টর ও প্রজেক্টরের সাথে ব্যবহৃত সামগ্রী ৮ মাস ব্যবহার করে তা ফেরৎ দেয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবু বক্কর সিদ্দিক বলেন, প্রজেক্টর ও প্রজেক্টরের সাথে ব্যবহৃত সামগ্রী গুলো অন্য জেলার ছিল। ভুল করে দিনাজপুর বাফার আমাদের উপজেলায় পাঠিয়ে দিয়েছিল। এবং আমরা তা বিতরণও করেছিলাম। বিতরণকৃত সব স্কুল হতে প্রজেক্টর ও প্রজেক্টরের সাথে ব্যবহৃত সামগ্রী তুলে নিয়ে দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের নির্দেশে বাফার এ ফেরত দিব। বোচাগঞ্জ উপজেলা সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুজন মহন্ত বলেন, ভুল বসত প্রজেক্টর ও প্রজেক্টরের সাথে ব্যবহৃত সামগ্রী বিতরণ করা হয়েছিল। যা এখন ফেরত দেয়া হচ্ছে। ক্যাপশনঃ বোচাগঞ্জ উপজেলার ১ শত ২৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঝে গত ৮ মাস আগে বিতরণকৃত প্রজেক্টরসহ অন্যান্য সামগ্রী ফেরত দেয়া হচ্ছে। 

কিউএনবি/অনিমা/১২ এপ্রিল ২০২৫,/বিকাল ৩:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit