সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম

ইসরায়েলি হামলায় দগ্ধ সাংবাদিক আহমেদ মনসুর মারা গেছেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৪৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজার নাসের হাসপাতালের কাছে সাংবাদিকদের অস্থায়ী তাঁবুতে সোমবার (৭ এপ্রিল) ইসরায়েলি হামলায় গুরুতর দগ্ধ ফিলিস্তিনি সাংবাদিক আহমেদ মনসুর মারা গেছেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। সোমবার ভোরের ওই হামলায় আরও দুজন নিহত এবং আটজন আহত হয়েছেন। তারা হলেন- হেলমি আল-ফাকাভি এবং ইউসুফ আল-খাজানদার।

তাদের মধ্যে আল-ফাকাভি প্যালেস্টাইন টুডে টিভির একজন সাংবাদিক ছিলেন বলে জানা গেছে। আল জাজিরা বলছে, গাজায় হামলা চালিয়ে এ পর্যন্ত ২০০ জনেরও বেশি সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েল।

এদিকে ফিলিস্তিনি চিকিৎসকরা জানিয়েছেন, সোমবার ভোর থেকে গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় নতুন করে আরও অন্তত ৬০ জন নিহত হয়েছেন।

এর মধ্যে দেইর এল-বালাহতে একটি বাড়িতে হামলায় নিহত নয়জন এবং খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে সাংবাদিকদের অস্থায়ী একটি তাঁবুতে বোমা হামলায় নিহত তিনজন রয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৮ এপ্রিল ২০২৫,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit