সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট যুক্তরাষ্ট্র-ইরান ‘ঐতিহাসিক’ আলোচনা : যে বার্তা দিলেন জেডি ভ্যান্স শান্তি আলোচনার মধ্যেই ইরানকে ফের হুমকি ট্রাম্পের ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে ‘জীবনে দু’জন প্রিয় মানুষের একজন আমার স্ত্রী-আরেকজন আসিম মুনির’ ট্রাম্প বললেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগ করবেন ইরানের সাথে এই আলোচনা একটি ঐতিহাসিক ঘটনা : জেডি ভ্যান্স শান্তি আলোচনার মধ্যেই ইরানকে ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

ইসরাইলকে নাড়িয়ে দেওয়ার মতো সক্ষমতা আমাদের আছে: হামাস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলকে নাড়িয়ে দেওয়ার মতো সক্ষমতা আছে বলে দাবি করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। ইসরাইলের আশদাদ ও আশকেলনে রোববার রাতে ১০টি রকেট নিক্ষেপের পর সংগঠনটির মুখপাত্র জিহাদ তহা আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ দাবি করলেন। খবর জেরুজালেম পোস্টের। সাক্ষাৎকারে জিহাদ বলেন, ইসরাইলের গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় নিস্ক্রিয় ভূমিকা পালন করছে।

তিনি বলেন, ফিলিস্তিনে যুদ্ধাপরাধ করছে ইসরাইল। দেশটির ফ্যাসিস্ট সরকার এই হত্যাযজ্ঞ চালাচ্ছে। এর বিরুদ্ধে প্রতিরক্ষার জন্যই আশদাদ ও আশকেলনে হামলা করা হয়েছে। তিনি তার ভাষণে ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভিরের টেম্পল মাউন্ট পরিদর্শনের নিন্দা জানিয়ে বলেন, যতক্ষণ পর্যন্ত ইসরাইল ফিলিস্তিনের ভূমিতে থাকবে এবং গণহত্যা চালাবে, পশ্চিম তীরে জমি দখল করবে, বসতি স্থাপন করবে এবং পবিত্র স্থানগুলোকে অপবিত্র করবে, ততক্ষণ পর্যন্ত আমরা তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।

এর আগে রোববার রাতে ফিলিস্তিনের গাজা থেকে ইসরাইলে রকেট ছুড়েছে হামাস। ইসরাইলের আশদাদ শহর লক্ষ্য করে এ রকেট ছোড়া হয়। এতে তিনজন আহত হয়েছেন। হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেড হামলার সত্যতা নিশ্চিত করেছে। তারা বলেছে, গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বর হামলার জবাবে রকেট ছোড়া হয়েছে।

ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, গাজা থেকে ইসরাইলের শহর লক্ষ্য করে ছোড়া ১০টি রকেট শনাক্ত করেছে তারা, তবে বেশির ভাগই প্রতিহত করা হয়েছে। ইসরাইলের সংবাদপত্র হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, আশকেলন ও গান ইয়াভনি শহরে রকেটের ধ্বংসাবশেষ পড়তে দেখা গেছে। এতে বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন অন্তত তিনজন।

 

 

কিউএনবি/আয়শা/০৮ এপ্রিল ২০২৫,/রাত ১২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit