বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

দৌলতপুরে ভাই-ভাতিজার হামলায় আহত শহিদুল বিশ্বাসের মৃত্যু

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৯২ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জের ধরে আপন ছোট ভাই ও ভাতিজার হামলায় আহত শহিদুল বিশ্বাস (৬০) এর মৃত্যু হয়েছে। ঘটনার ৪২দিন পর শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

গত ২৩ ফেব্রুয়ারি রাতে বাড়ির ভেতর দিয়ে পানি গড়ানোকে কেন্দ্র করে শহিদুল বিশ্বাসের সঙ্গে তার ছোট ভাই জাহাঙ্গীর বিশ্বাস (৫৫) ও ভাতিজা সুইট (২৮) ও সিয়াম (২৫) সহ পরিবারের আরও ৪-৫ জনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা শহিদুল ও তার পরিবারের সদস্যদের ওপর ধারালো অস্ত্র, লাঠি, রড ও হাতুড়ি দিয়ে হামলা চালায়। এতে শহিদুল বিশ্বাস গুরুতর আহত হন। তার ডান চোখের পাশে ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে শহিদুল বিশ^াসকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ চিকিৎসা শেষে ১৫ দিন আগে তিনি বাড়ি ফিরেন। তবে হামলার ঘটনার পরদিন ২৪ ফেব্রুয়ারি শহিদুল বিশ্বানের আরেক ভাই আকবর আলী (৫১) বাদী হয়ে দৌলতপুর থানায় ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তারও করে। তবে অভিযুক্তরা জামিনে রয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তদ ছাড়া মৃত্যুর সুনির্দিষ্ট কারণ বলা সম্ভব নয়। তবে পারিবারিক বিরোধের জেরে আগেই একটি মামলা হয়েছে, যা তদন্তাধীন রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ এপ্রিল ২০২৫,/বিকাল ৪:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit