রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

দুর্গাপুরে অতিরিক্ত আদায়কৃত ভাড়া, যাত্রীদের ফেরত দিলেন ইউএনও

তোবারক হোসেন খোকন ,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৯২ Time View

তোবারক হোসেন খোকন ,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ঈদুল ফিতরের ছুটি কাটানো শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। তবে তাদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় নেত্রকোনার দুর্গাপুরের বেশ কয়েকটি বাস পরিবহনে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (৪ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে পৌর শহরের দক্ষিণপাড়া মোড় ও বিরিশিরি এলাকার বাস কাউন্টার গুলোতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর। এ সময় যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়ার টাকা সকলকে ফেরত দেওয়া হয়। অভিযান সূত্রে জানা গেছে, দুর্গাপুর থেকে ঢাকায় চলাচলকারী পরিবহন গুলো টিকিটের গায়ে মুল্য না লিখে ফাঁকা রেখে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে।

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেয়ে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। অভিযানে মা মনি এন্টারপ্রাইজ, সাথী পরিবহন, সেন্ট মার্টিন পরিবহন সহ বিভিন্ন পরিবহনে যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়ার টাকা যাত্রীদের ফেরত দিতে বাধ্য করা হয়। অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রীদের যাতে কোন প্রকার হয়রানি না করা হয় সেজন্য কাউন্টারগুলোকে প্রাথমিক সতর্ক করা হয়েছে। এ সময় সেনাবাহিনী ও দুর্গাপুর থানা পুলিশের সদস্যরা সহযোগিতায় ছিলেন। ভাড়া ফেরত পাওয়া যাত্রী আব্বাস উদ্দিন বলেন, ঈদের আগে ও পরে সমসময়ই জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় শুরু করে। আমি ঢাকায় যাচ্ছিলাম বাস ভাড়া ৬৫০ করে দুইটি টিকিট ১৩০০ টাকায় নিয়েছি।

এখন ইউএনও স্যারের মাধ্যমে অতিরিক্ত নেওয়া টাকা ফেরত পেয়েছি। এমন অভিযান সব সময় চললে যাত্রীদের জন্য ভালো হতো। দুর্গাপুর থেকে ঢাকা যাওয়ার নির্ধারিত ভাড়া ৪৫০/- টাকা। ইউএনও মো. নাভিদ রেজওয়ানুল কবীর সাংবাদিকদের বলেন, ‘‘যেখানেই অনিয়ম সেখানেই-অভিযান’’ এ লক্ষ সামনে রেখে, ঈদ পরবর্তী সময়ে কর্মস্থলে ফেরা মানুষের চাপ বেড়েছে স্টেশন গুলোতে। সাধারণ মানুষের কাছ থেকে যেন ভাড়া বেশি না নেওয়া হয় সে জন্য মনিটরিং শুরু করছি। সেই সাথে যাত্রীদের সাথে কথা বলছি, যাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিয়েছে তাদের টাকাটা ফেরত দেওয়া ব্যবস্থা নিচ্ছি এবং সেইসাথে সতর্ক করা হচ্ছে এরপরও যদি অতিরিক্ত ভাড়া আদায় করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/০৬ এপ্রিল ২০২৫,/দুপুর ১:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit