বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

এশিয়ার কোন দেশে কত শুল্ক আরোপ করলেন ট্রাম্প?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১০৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নির্বাচনি প্রতিশ্রুতি এবং অ্যামেরিকা ফার্স্ট পলিসি অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরোপ, এশিয়ার দেশগুলোর ওপর ট্রাম্পের এই শুল্ক আরোপ ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

ট্রাম্পের শুল্কের তালিকায় বাংলাদেশও আছে, বাংলাদেশি পণ্যের ওপরে ৩৭ শতাংশ শুল্ক বসিয়েছে মার্কিন প্রশাসন।

বাংলাদেশি পণ্যের ওপর আগে যুক্তরাষ্ট্রে গড়ে শুল্ক ছিল ১৫ শতাংশ।

বুধবার স্থানীয় সময় বিকাল চারটায় হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে নতুন এ শুল্ক আরোপের ঘোষণা দেন দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া ট্রাম্প।

কোন দেশের ওপর কত হারে পারস্পরিক শুল্ক আরোপ হবে, সংবাদ সম্মেলনে তার একটি তালিকাও তুলে ধরেন তিনি।

এই শুল্কারোপের বিষয়ে ট্রাম্পের যুক্তি হচ্ছে- নতুন এই ‘রিসিপ্রোকাল ট্যারিফ’ বা পাল্টা শুল্ক ব্যবস্থা যুক্তরাষ্ট্রকে ‘আবার সম্পদশালী’ করবে।

ধারণা করা হচ্ছে- নির্বাহী আদেশের মাধ্যমে প্রায় ১০০টি দেশের ওপর আরোপ করা এই শুল্ক বিশ্বব্যাপী অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। যুক্তরাষ্ট্র লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হবে অন্য দেশগুলোর বাণিজ্য।

অনেক দেশ ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তকে ‘বাণিজ্য যুদ্ধ’ হিসেবে আখ্যায়িত করছে। বিশ্ব নেতারা এই শুল্ক প্রত্যাখ্যান করেছেন।

এশিয়ার দেশগুলোর ওপর ট্রাম্পের ধার্য করা শুল্ক-

চীন- ৩৪ শতাংশ

ভিয়েতনাম – ৪৬ শতাংশ

তাইওয়ান – ৩২ শতাংশ

ইন্দোনেশিয়া – ৩২ শতাংশ

জাপান – ২৪ শতাংশ

দক্ষিণ কোরিয়া – ২৫ শতাংশ

থাইল্যান্ড – ৩৬ শতাংশ

মালয়েশিয়া – ২৪ শতাংশ

কম্বোডিয়া – ৪৯ শতাংশ

বাংলাদেশ – ৩৭ শতাংশ

ভারত- ২৬ শতাংশ

পাকিস্তান – ২৯ শতাংশ

সিঙ্গাপুর – ১০ শতাংশ

নেপাল – ১০ শতাংশ

ফিলিপাইন – ১৭ শতাংশ

শ্রীলঙ্কা – ৪৪ শতাংশ

মিয়ানমার – ৪৪ শতাংশ

লাওস – ৪৮ শতাংশ

 

কিউএনবি/আয়শা/০৩ এপ্রিল ২০২৫,/বিকাল ৩:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit