রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
৩ দিনে ৬ ইসরাইলি সেনা নিহত, আহত ২০ অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন হতে পারে আ.লীগকে প্রতিহত করার ঘোষণা ছাত্রদল সহ সভাপতির লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো ‎খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু আমার জনপ্রিয়তা আপনার চিন্তার বিষয় নয়, নিজের দিকে তাকান: ট্রাম্পকে মেলোনি কাতার থেকে অবরুদ্ধ ৬ বিলিয়ন ডলার ফেরত পাচ্ছে ইরান কাতারে নিহত ৫ প্রবাসীর লাশ দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে: প্রতিমন্ত্রী স্পেন কি সৌদি আরবের চমক ঠেকাতে পারবে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাঠে নেমেই গোল করে দলকে জেতালেন মেসি

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১২২ Time View

স্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে পারেননি লিওনেল মেসি। ব্রাজিলের বিপক্ষের গুরুত্বপূর্ণ ক্ল্যাসিকো মিস করেছেন বিশ্বকাপ জয়ী তারকা। মূলত তাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। তবে ঠিকই দাপুটে জয় পেয়েছিল তার দল আলবিসেলেস্তেরা।

এদিকে রোববার (৩০ মার্চ) ক্লাবের হয়ে মাঠে ফিরেই মুন্সিয়ানা দেখিয়েছেন আর্জেন্টাইন সুপার স্টার। মাঠে নামার ১ মিনিট পরই গোল করেন এলএম টেন। বেশকিছু দিন পর মাঠে ফেরায় শুরুর একাদশে ছিলেন না মেসি। ৫৫ মিনিটে মাঠে নেমে ৫৭ মিনিটে দলের লিড ডাবল করেন মেসি।

অবশ্য তার আগে ইন্টার মায়ামিকে লিড এনে দেন রবার্ট টেইলর। শেষ দিকে একটি গোল করে ফিলাডেলফিয়া। তবে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে সমস্যা হয়নি ইন্টার মায়ামির।
চলতি মৌসুমে এ নিয়ে মাত্র তিনটি এমএলএসের ম্যাচ খেলতে পেরেছেন মেসি। তার মধ্যে এটা ছিল তার দ্বিতীয় গোল।

মিয়ামির হেড কোচ হ্যাভিয়ের মাশচেরানো বলেন, ‘আমি চেয়েছি মেসিকে অন অ্যাকশনে ফিরিয়ে আনতে। তবে এ ক্ষেত্রে আমার সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো, তাকে নিয়ে কোনো ঝুঁকি নেওয়া যাবে না। আমরা কিছু সময়ের জন্য মাঠে চেয়েছি মেসিকে। তিনি যেন মাঠে নেমে ৩০-৩৫ মিনিটের মত খেলার সুযোগ পান। ইনজুরি সময়ে গিয়ে যেটা খেলেছেন, সেটাও ছিল অতিরিক্ত। তবে, তিনি ভালো বোধ করেছেন।’

 

 

কিউএনবি/আয়শা/৩০ মার্চ ২০২৫,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit