শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

ফিলিপাইনকে হুঁশিয়ারি দিয়ে যা বলল চীন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীনের সামরিক বাহিনী শুক্রবার দক্ষিণ চীন সাগরে নিয়মিত টহলের অংশ হিসেবে সামরিক মহড়া পরিচালনা করেছে। চীনা পিপলস লিবারেশন আর্মির (PLA) সাউদার্ন থিয়েটার কমান্ডের মুখপাত্র তিয়ান জুনলি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফিলিপাইন তাদের কথিত বেআইনি দাবি প্রচারের পাশাপাশি অ-আঞ্চলিক দেশগুলোর সঙ্গে যৌথ টহল পরিচালনার মাধ্যমে উত্তেজনা বাড়াচ্ছে। জুনলি বলেন, ‘এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে’।

চীনা সামরিক মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা ফিলিপাইনকে সতর্ক করে দিচ্ছি, যেন তারা কোনো উসকানিমূলক ঘটনা ঘটানোর চেষ্টা না করে এবং দক্ষিণ চীন সাগরে উত্তেজনা আর না বাড়ায়। বাইরের শক্তির ওপর নির্ভর করা তাদের জন্য লাভজনক হবে না’।

চীনের এই সামরিক মহড়া এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যার এর একদিন আগেই মার্কিন প্রতিরক্ষা প্রধান পিট হেগসেথ ‘কমিউনিস্ট চীন’ থেকে আসা হুমকির বিরুদ্ধে ম্যানিলাকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন। এখন দেখার বিষয়, দক্ষিণ চীন সাগরে চীনের এই সামরিক মহড়া ও হুমকির কী জবাব দেয় যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন। সূত্র: আনাদোলু

 

কিউএনবি/আয়শা/২৯ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit