শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম
বাবার পর এবার মা ও তিন বোন, একা হয়ে গেলেন সিফাত এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

ঈদের তারিখ ঘোষণা করল ব্রুনাই

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গালফ নিউজ জানিয়েছে, ব্রুনাই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। 

সূর্যাস্তের সাথে সাথে দেশটিতে আজ রমজানের ২৮তম দিন। আগামীকাল রোববার (৩০ মার্চ) সেখানে খালি চোখে অর্ধচন্দ্র দেখা যাবে বলে আশা করা হচ্ছে, যা ঈদের শুরুর ইঙ্গিত দেয়।
 

 

এর আগে, বিশ্বের প্রথম দেশ হিসেবে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দেশটিতে সোমবার (৩১ মার্চ) ঈদ উদযাপিত হবে। শনিবার (২৯ মার্চ) অস্ট্রেলিয়ান ফতওয়া কাউন্সিল ঈদের তারিখ ঘোষণা করেছে বলে জানিয়েছে খালিজ টাইমস। 
 
ভৌগলিক অবস্থানের কারণে বিশ্বে সবার আগে ঈদের ঘোষণা দিয়ে থাকে অস্ট্রেলিয়া। এ বছরও সবার আগে রমজান মাস শুরুর ঘোষণা দেয় দেশটি। ঈদের তারিখও জানাল সবার আগে।
 
ফতওয়া কাউন্সিল জানিয়েছে, পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবতা ও তথ্যউপাত্ত বিশ্লেষণ করে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। কাউন্সিল বলেছে যে, ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করা হয় সূর্যাস্তের আগে চাঁদের জন্ম, সূর্যাস্তের পর চাঁদের সময়কাল এবং চাঁদ দেখার সম্ভাবনার ওপর ভিত্তি করে।

এটি এমন একটি পদ্ধতি যা অনেক বিশিষ্ট ও স্বনামধন্য ফতওয়া পরিষদ গ্রহণ করেছে। যেহেতু সূর্যাস্তের পরে নতুন চাঁদের জন্ম হবে, তাই পরের দিনটি শাওয়ালের প্রথম দিন হতে পারে না বলে জানিয়েছে কাউন্সিল।

 

 

কিউএনবি/আয়শা/২৯ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit