শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল পরিকল্পনা নিয়ে যা বললেন পুতিন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৭৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আবারও গ্রিনল্যান্ড দখলে নেওয়ার কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘বিশ্বশান্তির জন্য’ যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখল করা প্রয়োজন।” এ বক্তব্যের মধ্য দিয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ও খনিজ সম্পদে সমৃদ্ধ ডেনমার্কের আধা স্বায়ত্তশাসিত এ ভূখণ্ডকে তার দেশের নিয়ন্ত্রণে নেওয়ার উচ্চাকাঙ্ক্ষাই আরও বাড়িয়ে তুললেন ট্রাম্প।

এদিকে, ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল পরিকল্পনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, তার দেশ ‘আর্কটিকে বৈশ্বিক নেতৃত্ব আরও শক্তিশালী করবে’। একই সঙ্গে তিনি সতর্ক করেছেন, এই অঞ্চলে ‘ভূ-রাজনৈতিক প্রতিযোগিতা’ ক্রমশ তীব্র হচ্ছে। এর প্রমাণ হিসেবে তিনি প্রথমেই উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার পরিকল্পনার কথা। তবে মার্কিন প্রেসিডেন্ট সম্পর্কে কোনো সমালোচনা করেননি ক্রেমলিন নেতা।

এটি তাৎপর্যপূর্ণ, কারণ বর্তমানে হোয়াইট হাউস ও ক্রেমলিন তাদের সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছে। পুতিন বলেন, ‘সংক্ষেপে, গ্রিনল্যান্ড নিয়ে আমেরিকার পরিকল্পনা অত্যন্ত গুরুতর। এর ঐতিহাসিক শিকড় অনেক গভীরে প্রোথিত। এটি স্পষ্ট যে, যুক্তরাষ্ট্র ধারাবাহিকভাবে আর্কটিকে তাদের ভূ-কৌশলগত, সামরিক-রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থ বাস্তবায়ন করতে থাকবে।’ তিনি আরও বলেন, ‘গ্রিনল্যান্ড নিয়ে আলোচনা দুটি নির্দিষ্ট দেশের বিষয়, এতে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই।’

তবে এই মন্তব্য এসেছে এমন একজনের কাছ থেকে, যিনি একটি স্বাধীন প্রতিবেশী দেশে সামরিক আগ্রাসন চালিয়েছেন এবং বিশাল অঞ্চল দখলের দাবি করেছেন। জো বাইডেন প্রেসিডেন্ট থাকাকালে ওয়াশিংটন ও মস্কো একে অপরের কঠোর সমালোচনা করত। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে।

কিউএনবি/অনিমা/২৯ মার্চ ২০২৫,/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit