মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম
পোল্যান্ডে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও সেনা পাঠাচ্ছে সুইডেন ‘বাংলা একাডেমি ফন্ট’ এর উদ্বোধন ইতালির নামে মালয়েশিয়ায় পাচার দুইজন গ্রেপ্তার  শার্শায় কভারভ্যান নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কায় হেলফার নিহত শার্শায় নেশাজাতীয় ২শ বোতল সিরাপসহ আটক ২ এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তাকে  পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই নওগাঁয় হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন কারাদণ্ড পাহাড় কেটে ইটভাটা, রাঙামাটিতে আ;লীগ নেতাসহ সাবেক চেয়ারম্যানকে আসামী করে মামলা কান্না থেকে কিংবদন্তি—আর্জেন্টিনার জার্সিতে মেসির মহাকাব্যিক যাত্রা মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুতিসভা।

ফের অপু-বুবলী মুখোমুখি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৪৫ Time View

বিনোদন ডেস্ক : ফের মুখোমুখি হয়েছেন অপুবিশ্বাস ও শবনম বুবলী। তাদের সাবেক স্বামী নায়ক শাকিব খানের জন্মদিন গেল  শুক্রবার। জন্মদিনে দুজনই শাকিবকে নিয়ে তাদের ফেসবুক পেজে প্রায় প্রতিযোগিতা দিয়েই নিজ নিজ পোস্ট দিয়েছেন। চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম ইয়াসমিন বুবলীকে বিয়ে করেছিলেন শাকিব। দুই নায়িকারই সন্তানের বাবাও হয়েছেন তিনি। কিন্তু কারও সঙ্গেই স্থায়ী হয়নি সংসার। ঘটে গেছে বিবাহবিচ্ছেদ। বর্তমানে অপু বিশ্বাস-বুবলী দুজনই অতীত ঢালিউড সুপারস্টারের স্ত্রী। তাই বলে কী তার ওপর থেকে ভালোবাসা কমেছে স্ত্রীদের? মোটেও নয়। এ জন্যই তো এবার শাকিব খানের জন্মদিনে তাঁকে শুভেচ্ছায় ভাসালেন অপু-বুবলী। শুক্রবার শাকিব খানের জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়া ফেসবুকে সিনেমার দৃশ্যে দুজনার একটি ফ্রেম পোস্ট করে ভালোবাসার ইমোজি দিয়ে অপু বিশ্বাস লিখেছেন, ‘শুভ জন্মদিন জীবন্ত মেগাস্টার শাকিব খান।’ এর পরই হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ‘আমার শাহরুখ খান।’ এদিকে সাবেক স্বামীর প্রতি ভালোবাসার কথা জানাতে বাদ রাখেননি চিত্রনায়িকা শবনম বুবলীও। এ নায়িকা ফেসবুকে লিখেছেন, ‘শুভ জন্মদিন বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির মহারাজা শাকিব খান।’ এর মাঝে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

কিউএনবি/অনিমা/২৯ মার্চ ২০২৫,/দুপুর ১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit