বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

ঈদের অগ্রীম জানালেন শুভেচ্ছা শ্রমিক নেতা জিবন

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৩৩ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : দেশের শ্রমিক, খেটে খাওয়া মেহনতী ও পেশাজীবি সহ দেশবাসীকে পবিত্র ঈদ-উল ফিতরের অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো: জাহিদুর রহমান জিবন।
শ্রমিক নেতা জাহিদুর রহমান জিবন বলেন, ঈদের  আনন্দঘন উপলক্ষ্যে আমি বিশ্ব সকলের সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমবৃদ্ধি কামনা করছি। ঈদের আনন্দঘন মুহূর্ত অম্লান হোক। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আসে খুশির ঈদ। এই আনন্দঘন উপলক্ষ্যে আমি বিশ্ব মুসলিম উম্মাহ এর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমৃদ্ধি কামনা করছি। রোজার মাসে আমরা ত্যাগ ও সংযম এর যে শিক্ষা লাভ করেছি, তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে।
ইসলামের শাশ্বত শিক্ষায় ধনী-গরীব সবাই ভেদাভেদ ভুলে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আসুন ঈদের এই খুশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে সকলে এক সাথে মিলেমিশে কাজ করি। সেই সাথে শিল্প মালিকদের কাছে জোর অনুরোধ করেছি, আপনারা শিল্পাঞ্চলের সকল শ্রমিক ভাই বোনের ঈদ বোনাস ও বেতনসহ সকল ন্যয্য পাওনাদি ঈদের আগেই পরিশোধ করুন। যাতে করে সকল শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে সুন্দরভাবে ঈদ আনন্দ উপভোগ করতে পারেন।
শ্রমিক ভাই বোনসহ সকলের উদ্দেশ্যে জাহিদুর রহমান জিবন বলেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, তাই ঈদের ছুঁটিতে যারা গ্রামের বাড়ি যাবেন, তারা কেউ তাড়াহুড়ো করবেন না। সকল প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিজ দ্বায়িত্বে বুঝে নিন। পথে অপরিচিত লোকের কোনো কিছু খাবেন না, প্রয়োজনীয় ওষুধপত্র সঙ্গে রাখুন ও দূর্ঘটনা এড়াতে সাবধানে  চলাচল করুন।নিরাপদে নির্বিঘ্নে মা-বাবা, পরিবার, পরিজনের সাথে ঈদ আনন্দ উপভোগ শেষে আবার নিরাপদে কর্মস্থলে ফিরে আসবেন এই কামনায় সকলকে আবারও জানাই, পবিত্র ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা, ঈদ মোবারক!

 

 

কিউএনবি/আয়শা/২৬ মার্চ ২০২৫,/বিকাল ৩:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit