বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু 

কালের সাক্ষী হয়ে দাড়িয়ে আছে মোঘল আমলের পুরোনো ঐতিহাসিক ‘সুর’ মসজিদ॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৫৪ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : জরাজীর্ণ অবস্থায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে দিনাজপুরের তেলিপাড়ার প্রায় ৫০০ বছরের পুরোনো ঐতিহাসিক সুর মসজিদ রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংস হচ্চে মসজিদের মূল কাঠামো। নবাবগঞ্জ উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার দুরে মাহমুদপুর ইউনিয়নের হলাইজানা মৌজাস্থ্য তেলিপাড়া গ্রামে কালের সাক্ষী দাড়িয়ে থাকা প্রাচীন মসজিদটির অবস্থান। দৈর্ঘ্য ২২ ফুট ও প্রস্ত ১২ ফুট, ভিতরের প্রস্থ আটফুট। দেয়ালে রয়েছে তিনটি দরজা, আর পশ্চিম দেয়ালে আছে তিনটি মেহেরাব।

এছাড়াও তিনটি গোলাকার ছোট গম্বুজ রয়েছে মসজিদটিতে। ছোট ছোট ইট দিয়ে নির্মিত মসজিদের দেওয়ালে নিপুন হাতে তৈরি বিভিন্ন দৃশ্য খোদাই করা রয়েছে। মসজিদটির সৌন্দর্য্য বৃদ্ধিতে কোনো কমতি রাখেনি নির্মানকারীরা। এর নির্মান শৈলী দেখে অভিজ্ঞ মহলের ধারনা মোগল আমলে নির্মিত। স্থানীয়রা এটাকে সুর মসজিদ বলে জানেন।

মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান সালাউদ্দিন মাসুম বলেন, মসজিদটি দীর্ঘকাল পূর্বে নির্মিত হলেও সেখানে নামাজ আদায় হয়না। অর্থাৎ যুগ যুগ ধরে মসজিদটি পরিত্যাক্ত অবস্থায় রয়েছে। বর্তমানে মসজিদ চত্বরে বার্ষিক ঈদের নামাজ আদায় হয়ে থাকে। প্রাচীন এই মসজিদটি সম্পুর্ন অরক্ষিত অবস্তায় রয়েছে। ফলে বর্তমানে মসজিদের দেওয়ালের বাইরে কারুকার্যসহ মসজিদের দেওয়ালগুলি বিনষ্ট হতে চলেছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের বলেন,এলাকায় জনশ্রুতি রয়েছে মসজিদটি এক রাতেই নির্মিত হয়েছে। স্থানীয় মুরুব্বিদের কাছে শুনেছি এই মসজিদের বয়স প্রায় চারশো-সোয়া চারশো বছর হতে পারে বলে ধারণা করে তারা। মসজিদটির রক্ষণাবেক্ষণ দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।প্রাচীন এ নিদর্শনটি রক্ষায় যথাযথ কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবে এমনটি প্রত্যাশা এলাকাবাসীর।

 

কিউএনবি/আয়শা/২৪ মার্চ ২০২৫,/রাত ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit