বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু 

নবাবগঞ্জে পুলিশ তদন্ত কেন্দ্রের গ্রিল ভেঙ্গে পালালো রয়েল॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৮৬ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ থানার অতিরিক্ত ফাড়ি আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র থেকে জানালার গ্রিল ভেঙে রয়েল (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী পালিয়েছে। রবিবার (২৩ মার্চ) আনুমানিক ভোর ৫ টার দিকে ঘটনাটি ঘটে।পুলিশ তদন্ত কেন্দ্র থেকে মাদক ব্যবসায়ী পালানোর ঘটনাটি জানাজানি হলে পরিদর্শন করেন নবাবগঞ্জ থানা (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন।

আফতাবগঞ্জ তদন্ত কেন্দ্র সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী রয়েল (৩৫) কে রবিবার আনুমানিক রাত ৪ টার দিকে উপজেলার কুশদহ ইউনিয়নের কাজীপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। পুলিশের চোখ ফাঁকি দিয়ে জানালার গ্রীল ভেঙ্গে পালিয়ে যায় সে। আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, রবিবার ভোর রাতে রয়েল নামে একজন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করে তদন্তে কেন্দ্র নিয়ে আসা হয়।

সেহরির সময়, ব্যাস্তার সুযোগে ঘরের পিছনের একটা জানালার রড সরে পালিয়ে যায় আসামী। তাকে গ্রেফতার করার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে। এবিষয়ে নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আ.মতিন বলেন,এ বিষয়ে আমি মন্তব্য করতে চাচ্ছি না।

 

 

কিউএনবি/আয়শা/২৪ মার্চ ২০২৫,/রাত ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit