শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
মঙ্গলগ্রহে ঘূর্ণায়মান ‘ডাস্ট ডেভিল’ প্রথমবার স্পষ্টভাবে ধরা পড়ল ক্যামেরায় সকালের মধ্যে হতে পারে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বিশ্বকাপে হঠাৎ ড্রোন আতঙ্কে ফুটবলাররা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জুনের ১৭ দিনে এলো ১৮২ কোটি ডলার রেমিট্যান্স বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে তিন ম্যাচ নিষিদ্ধ দ.আফ্রিকার তারকা গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল, কী বলছেন চিকিৎসকরা? ভারতের ছত্তিশগড়ে বিজেপি নেতাসহ তিনজনকে পুড়িয়ে হত্যার অভিযোগ, তদন্তে পুলিশ

ফেসবুকে হ্যাশট্যাগ ব্যবহারের সঠিক নিয়ম

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৫৩২ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : কোনো পোস্ট বেশি মানুষের কাছে পৌঁছানো সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। এজন্য হ্যাশট্যাগ ব্যবহার করে থাকেন অনেকে। একটি নির্দিষ্ট বিষয় বা ট্রেন্ডকে চিহ্নিত করতে বিভিন্ন পোস্টে এই বিশেষ চিহ্ন (#) যুক্ত করা হয়। বিশেষ করে, ব্যবসায়িক প্রেক্ষাপটে হ্যাশট্যাগের মাধ্যমে বিভিন্ন পণ্য বা সেবার প্রচারণা খুব সহজে করা যায়।

এবার চলুন জেনে নেই হ্যাশট্যাগ কী

ফেসবুক ২০১৩ সালে প্রথম হ্যাশট্যাগ ফিচার চালু করে। হ্যাশট্যাগ হলো-একটি শব্দকে ‘#’ চিহ্নের সঙ্গে যুক্ত করা। যা একটি নির্দিষ্ট বিষয় বা ট্রেন্ডের সঙ্গে সম্পর্কিত পোস্টগুলোকে একত্রিত করে। আমরা ফেসবুকে ঢুকলেই অনেক সময় দেখি হ্যাশট্যাগ ব্যবহিত শব্দ #Bangladesh #Eid2025 ইত্যাদি।

তবে হ্যাশট্যাগ কীভাবে ব্যবহার করতে হয়? জেনে নেয়া যাক-

হ্যাশট্যাগ ব্যবহারের ফলে আপনার ফেসবুক পোস্টটি সহজেই খুঁজে পাওয়া যাবে। এবং একই হ্যাশট্যাগ ব্যবহার করা পোস্টগুলো একসঙ্গে পাওয়া যাবে।

ফেসবুকে হ্যাশট্যাগ অনলাইনে কমিউনিটি তৈরি করে।

এ ছাড়া হ্যাশট্যাগ ব্র্যান্ডের বার্তা ও মূল্যবোধের সঙ্গে সম্ভাব্য গ্রাহকদের গভীরভাবে সংযুক্ত করতে সাহায্য করবে।

এখন ফেসবুকে হ্যাশট্যাগ তৈরি করবেন কীভাবে-

১. আপনার ফেসবুক পোস্টটি লিখে ফেলুন। যে শব্দটি হাইলাইট করতে চান # চিহ্নটি দিয়ে সে শব্দটি লিখুন।

২. যেমন : #Bangladesh #Eid2025 টাইপ করতে পারেন।

৩. হ্যাশট্যাগ চিহ্ন দিয়ে লিখতে শুরু করলে ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে সঠিক হ্যাশট্যাগগুলো চিনে নেয় এবং তা ট্রেন্ডিংয়ে শো করে।

৪. এক্ষেত্রে পোস্টের হ্যাশট্যাগের ওপর ক্লিক করতে হবে। তাহলে এই হ্যাশট্যাগ দিয়ে ব্যবহিত সব পোস্ট চোখের সামনে চলে আসবে।

তবে সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করবেন যেভাবে

১. পোস্টে সঙ্গে প্রাসঙ্গিক হ্যাশট্যাগ নির্বাচন করতে হবে। ভুল বা অপ্রাসঙ্গিক হ্যাশট্যাগ ব্যবহার করলে পোস্টের রিচ কমে যাবে।

২. মাত্রা অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করবেন না।

৩. হ্যাশট্যাগ ব্যবহারে ট্রেন্ড ফলো করতে হবে।

কিউএনবি/অনিমা /২৪ মার্চ ২০২৫,/সকাল ১১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit