সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আবাসিক ভবনে চুনের গুদাম: স্বাস্থ্য ঝুঁকিতে এক পরিবার, অপসারণের দাবি সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবীতে সাংবাদিকদের মানববন্ধন লারা-ব্রাডম্যানের রেকর্ড ছুঁলেন এই তারকা চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন কঠিন হবে: ইসি মাছউদ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য আদান-প্রদানে ঘাটতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আট মাসের মাথায় ৩ মন্ত্রী ও ১ এমপির বিদায় সাংবাদিক আলিফ  হত্যার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে লাহোরের মাস্টারপ্ল্যান আশুলিয়ায় দেলোয়ার মীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ  ফুলবাড়ীতে আশংকাজনক ভাবে মাদকাসক্তের সংখ্যা বাড়ছে, নিশ্চিত ধ্বংসের দিকে যাচ্ছে যুব সমাজ॥

চৌগাছায় স্কুল -কলেজের সামনে পৌরসভার ময়লার স্তূপ, চরম দুর্ভোগে শিক্ষার্থী ও পথচারীরা 

এম এ রহিম  চৌগাছা ( যশোর) 
  • Update Time : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৯৬ Time View
এম এ রহিম  চৌগাছা ( যশোর) : যশোরের চৌগাছা তরিকুল ইসলাম পৌর কলেজের সামনেই গড়ে উঠেছে পৌরসভার বিশাল ময়লার স্তূপ। এতে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে কলেজের শিক্ষার্থী ও সাধারন পথচারীদের। দুর্গন্ধে নাক চেপে চলতে বাধ্য হচ্ছেন সবাই। বুধবার (১৯ মার্চ) স্বরেজমিনে গিয়ে এ অভিযোগের সত্যতা পাওয়া যায়।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এখানে ময়লা ফেলা হলেও এটি সরানোর কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে এলাকায় দূষণ বেড়েই চলেছে। শিক্ষার্থীরা জানান, দুর্গন্ধের কারণে ক্লাসে মনোযোগ ধরে রাখা কষ্টকর হয়ে উঠছে। পথচারীরাও এ রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে ভীষণ ভোগান্তির শিকার হচ্ছেন।
একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও সমাধানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর। দ্রুত এই সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। অন্যথায়, পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকির বিষয়টি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।এমন নাগরিক সমস্যার স্থায়ী সমাধান না হলে চৌগাছার পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়তে পারে বলে মনে করছেন সচেতনরা। তাই এখনই প্রয়োজন কার্যকর পদক্ষেপ।
কলেজের কয়েকজন শিক্ষার্থী জানান, “আমরা প্রতিদিন এই রাস্তা দিয়ে কলেজে যাই। কিন্তু ময়লার দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসে। পৌরসভার উচিত দ্রুত এই সমস্যার সমাধান করা।”এ বিষয়ে চৌগাছা পৌর নির্বাহী কর্মকর্তা আবুল কাশেমের  সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, স্থায়ীভাবে যেখানে বর্জ্য রাখার কথা সেখানকার রাস্তার কাজ চলছে। সেকারনে অস্থায়ীভাবে পৌর আইপি মাধ্যমিক বিদ্যালয় ও তরিকুল ইসলাম পৌর কলেজের সামনে ময়লা ফেলা হচ্ছে। রাস্তাটির নির্মানকাজ শেষ হলে সমস্যার সমাধান হয়ে যাবে৷ 
কিউএনবি/অনিমা/২০ মার্চ ২০২৫,/সকাল ১১:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit