মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

কালাইয়ে ভ্যান ও প্রাইভেট কারের সংঘর্ষে নিহত-২,  আহত-২ 

মোঃ মিজানুর রহমান মিন্টু মিজানুর রহমান মিন্টু
  • Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৫৭ Time View
মোঃ মিজানুর রহমান মিন্টু মিজানুর রহমান মিন্টু : জয়পুরহাটের কালাই উপজেলায় যাত্রীবাহী ভ্যান ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।  এ ঘটনায় ওই ভ্যানের দুই  যাত্রী নিহত হয়। এছাড়াও ওই ভ্যানের চালকসহ ২ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। বুধবার বিকেলে জয়পুরহাট-বগুড়া মহা সড়কের উপজেলার বাঁশের ব্রিজ  এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন ।

নিহত দুইজন হলেন – কালাই উপজেলার  ভূগোইল গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে মোফাজ্জল হোসেন মন্ডল (৪০) একই গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে ইদ্রিস আলী(৬০)।  অপরদিকে আহত দুইজন- কালাই উপজেলার ভূগোইল গ্রামের  ভ্যান চালক নুরুল ইসলাম আকন্দ  ও বুরাইল গ্রামের আশরাফ আলী। ওসি জাহিদ হোসেন জানান, ভ্যান  চালক নুরুল ইসলাম আকন্দ তাঁর  ব্যাটারিচালিত ভ্যানে বাঁশের ব্রিজ এলাকা থেকে কিছু যাত্রী নিয়ে  পুনট বাজারে যাচ্ছিলেন। পথে একটি  দ্রুতগামী প্রাইভেট কারের সঙ্গে  মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে ঘটনাস্থলেই দুই ভ্যান যাত্রী নিহত হন । আহত হন ভ্যান চালকসহ  দুই যাত্রী। স্থানীয়রা আহতদের  উদ্ধার করে প্রথমে কালাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে ভ্যানচালক কে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কিউএনবি/আয়শা/১৯ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit