শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

চৌগাছায় প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করলো ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠন

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১১৬ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) যশোরের চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের বারুইহাটি পশ্চিমপাড়া গ্রামের মৃত শাহাজান আলীর জন্মগত প্রতিবন্ধী ছেলে মোঃ সাদ্দাম হোসেনকে হুইল চেয়ার প্রদান করলো একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন, “চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন”। রবিবার (১৬ মার্চ) বিকালে সংগঠনের সদস্যগণ উপস্থিত থেকে, জন্মগত পঙ্গু-প্রতিবন্ধীকে সংগঠনের পক্ষ থেকে এই হুইল চেয়ার প্রদান করা হয়েছে।জানা গেছে মৃত শাজাহান হোসেনের ছেলে জন্মগত প্রতিবন্ধী সাদ্দাম হোসেন (২১) জন্মের পর থেকেই বিছানায় শুয়ে থাকে।

তার পরিবার নিজে একটা হুইলচেয়ার কেনার সক্ষমতা না থাকায় ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের মাধ্যমে তার চলাফেরার সুবিধার্থে একটি হুইল চেয়ারের জন্য আবেদন করেন। সংগঠনের সকল সদস্যের বিচার-বিবেচনায় সম্মতি হয়ে এই হুইল চেয়ার প্রদান করা হয়।”বিপন্ন মানবতায় প্রবাসীর জয়” এই স্লোগানকে সামনে রেখে, সংগঠনটি মানব কল্যাণে কাজ করে চলেছে। চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এভাবেই সারাজীবন মানব কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন দুঃসময়ে মানুষের পাশে থাকার এক মহান উদ্দেশ্য নিয়ে আমাদের পথচলা।

কিউএনবি/অনিমা/১৭ মার্চ ২০২৫,/সকাল ১০:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit