ডেস্ক নিউজ : নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম বৈঠক শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) । বৈঠকটি আগামীকাল শুক্রবার শেষ হবে। এই বৈঠকে দুই দেশের বাণিজ্যের নানা সমস্যা, পাটপণ্যের ওপর থেকে অ্যান্টিডাম্পিং শুল্ক এবং স্থলবন্দরের নানা জটিলতা নিয়ে কথা বলবে বাংলাদেশ।
বৈঠকে দুই দেশের বাণিজ্যের বড় ফারাক বা বাণিজ্য ঘাটতির বিষয়টিও আসবে। কারণ ভারত থেকে আমরা যে পরিমাণ পণ্য কিনি, তার তুলনায় দেশটিতে আমাদের রপ্তানি বেশ কম। তবে আলোচিত সিইপিএ চুক্তিটি এবার আমাদের তালিকায় রাখা হয়নি।
উল্লেখ্য, চীনের পর ভারত আমাদের দেশের সবচেয়ে বড় আমদানির উৎস। জাতীয় রাজস্ব বোর্ডের হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ভারতে ১৭৫ কোটি ডলারের পণ্য পাঠিয়েছে, আর ভারত থেকে এনেছে ১ হাজার ৯৬ কোটি ডলারের পণ্য। দেশের ব্যবসায়ীরা মূলত ভারত থেকেই কারখানার কাঁচামাল, কাপড় ও তুলা নিয়ে আসেন।
কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৭:৪০