সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

বলিউডে অভিষেক হচ্ছে হানিয়া আমিরের

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৯২ Time View

বিনোদন ডেস্ক : হানিয়া আমির অভিনীত বলিউড সিনেমার নাম সরদার জি-৩। ইতিমধ্যে অভিনয়শিল্পী চূড়ান্ত করে শুটিং শুরু হয়েছে সিনেমাটির। 

পাঞ্জাবি এ সিনেমায় হানিয়ার বিপরীতে দেখা যাবে ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী দিলজিৎকে। এ সিনেমায় চমক হিসেবে আরও থাকছেন পাঞ্জাবি সুপারস্টার নিরু বাজওয়া।
 
সিনেমার গল্প কী, সে সম্পর্কে কোনো তথ্য না জানা গেলেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সিনেমার শুটিংয়ের কিছু ভিডিও এবং স্থির চিত্র। যা দেখে সিনেমাটি ঘিরে আগ্রহ বাড়ছে দর্শকদের।
  
সিনেমাটি কবে মুক্তি পাবে সে প্রসঙ্গে এখনো কোনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। তবে সিনেমার নায়ক চরিত্রে অভিনয় করা দিলজিৎ জানিয়েছেন চলতি বছরের জুনেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সরদার জি-৩।

 

 

কিউএনবি/আয়শা/১২ মার্চ ২০২৫,/বিকাল ৫:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit