শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মচারী আলী আকবর মন্ডল

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৯৫ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী পৌরএলাকার কাঁটাবাড়ী গ্রামের বাসিন্দা এবং সোনালী ব্যাংক লিমিটেড পিএলসি এর অবসরপ্রাপ্ত জমাদার অব ব্যাংক গার্ড মো. আলী আকবর মন্ডল হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)।মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি শেষে নিশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। স্ত্রী, দুই ছেলে ও দুই কন্যা, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।তিনি ফুলবাড়ী প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি এনজিও কর্মকর্তা রাকিব হাসান জনি এর পিতা এবং ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবার এর সাধারণ সম্পাদক নারী উদ্যোক্তা ইসরাত জাহান ইতির শ্বশুর ছিলেন।

জানা যায়, মো. আলী আকবর মন্ডল জয়পুরহাটের মৃত সৈয়দ আলী মন্ডলের ছেলে। ব্যাংকে চাকরির সুবাদে ১৯৭৫ সালে দিনাজপুরের ফুলবাড়ীতে চাকুরিতে যোগদান করেন। পরবর্তীতে ফুলবাড়ী পৌরএলাকার কাঁটাবাড়ী গ্রামের স্থায়ী বাসিন্দা হন। তিনি ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি চাকুরি জীবন থেকে অবসরে যান।বুধবার (১২ মার্চ) বাদ যোহর জানাজা শেষে কানাহার কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে সোনালী ব্যাংক লিমিটেড পিএলসি, ফুলবাড়ী প্রেসক্লাব, ফুলবাড়ী থানা প্রেসক্লাব, সামাজিক সংগঠন আমরা করব জয়, ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবার, এহেড সোশ্যাল অর্গানাইজেশন (এসো) সহ বিভিন্ন সংগঠন নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাসহ গভীর শোক জানিয়েছেন।

কিউএনবি/অনিমা/১২ মার্চ ২০২৫,/বিকাল ৪:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit