সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম
৮ বিভাগীয় ক্যানসার হাসপাতালে পূর্ণাঙ্গ সেবা চালু আগামী অর্থবছরের মধ্যেই ঢাকার চারপাশে ২-৩ মাসের মধ্যে চালু হচ্ছে ওয়াটার বাস: নৌমন্ত্রী পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে অভূতপূর্ব সাফল্য আসতে পারে: ধর্মমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ পাকিস্তান ক্রিকেটকে কটাক্ষ করে যা বললেন ডি ভিলিয়ার্স ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা

বিয়ের ২ মাসের মধ্যেই মা হচ্ছেন অহনা

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১০৫ Time View

বিনোদন ডেস্ক : বছরের শুরুতেই আনুষ্ঠানিক বিয়ে সেরেছেন। বিয়ের দুই মাসের মাথায় সুখবর দিলেন অভিনেত্রী অহনা। মা হচ্ছেন তিনি। তার প্রেমজীবন নিয়ে আলোচনা চলছিল অনেক দিন ধরেই। প্রেমিকের সঙ্গে একত্রবাসে ছিলেন ‘অনুরাগের ছোঁয়া’র ‘মিশকা’। তবে কেবল প্রেম নয়; ২০২৩ সালেই প্রেমিকের সঙ্গে আইনি বিয়ে সেরে রেখেছিলেন অভিনেত্রী। এবার জানালেন তাদের সংসারে আসতে চলেছে নতুন সদস্য।

বর্তমানে স্বামী দীপঙ্কর দের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন মন্দারমণিতে। সমুদ্রের ধার থেকেই সুখবর শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে জানিয়েছেন— পুত্র না কি কন্যা, না কি বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির মতো যমজ সন্তান আশা করছেন অহনা? এমন প্রশ্ন করতেই অভিনেত্রী বলেন, আমি শুধু একটি সুস্থ বাচ্চা চাইছি। সব কিছু ইতিবাচক হোক। এটুকুই চাইছি। আর পাঁচজন অন্তঃসত্ত্বা নারীর মতোই কাজ চালিয়ে যাব। তবে একটু সতর্ক থাকব।

প্রেমের সম্পর্ক নিয়ে এর আগেও শিরোনামে এসেছেন অহনা দত্ত। দীপঙ্করের সঙ্গে সম্পর্ক কখনই মেনে নেননি তার মা। তার পর থেকেই প্রেমিকের সঙ্গে একত্রবাস শুরু করেন অভিনেত্রী। সেখান থেকেই প্রথমে আইনি বিয়ে, তার পর ২০২৫ সালের শুরুতে আনুষ্ঠানিক বিয়ে করেন তিনি। উল্লেখ্য, বড়পর্দাতেও কাজ করেছেন অহনা দত্ত। নির্মাতা রাজ চক্রবর্তীর ছবি ‘সন্তান’-এ ঋত্বিক চক্রবর্তীর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০৮ মার্চ ২০২৫,/বিকাল ৪:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit