শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

পরিসংখ্যানে এগিয়ে নিউজিল্যান্ড, তবে সুবিধা ভারতের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৭০ Time View

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফির হাইভোল্টেজ ফাইনাল ম্যাচ নিয়ে শুরু হয়েছে কথার লড়াই। কে কার চেয়ে এগিয়ে, কোন খেলোয়াড় হবেন তুরুপের তাস তা নিয়ে চলছে চুলচেড়া বিশ্লেষণ। কেউ ভারতকে এগিয়ে রাখছেন আবার অনেকেই প্রসংশায় ভাসাচ্ছেন নিউজিল্যান্ডকে। তবে এবার দেখে নেয়া যাক এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পারফরম্যান্স আর শক্তিমত্তায় কোন দল কতটা এগিয়ে।

গ্রুপ পর্বে মেন ইন ব্লুদের বিপক্ষে হারলেও, ব্যাট-বলের পরিসংখ্যানে এগিয়ে নিউজিল্যান্ড। এবারের আসরে উইলোবাজি করছেন রাচিন রবীন্দ্র। ৩ ম্যাচে ২২৬ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন তিনি। ৩ ম্যাচের দুটিতেই তুলে নিয়েছেন সেঞ্চুরি। রাচিনের চেয়ে মাত্র ১ রান বেশি নিয়ে সবার উপরে ইংলিশ ব্যাটার বেন ডাকেট। তবে ফাইনাল ম্যাচে তাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে রাচিনের সামনে। মেগা ফাইনালে ভারতের গলার কাটা হতে পারেন ২৫ বছর বয়সি এই অলরাউন্ডার।

রাচিন ছাড়াও ব্যাট হাতে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন টম ল্যাথাম ও কেইন উইলিয়ামসনও। ৪ ম্যাচ ১টি করে সেঞ্চুরি ও ফিফটি পেয়েছেন এই দুই ব্যাটার। এদিকে রাচিনের মতো ভারত দলের ভরসার নাম বিরাট কোহলি। চার ম্যাচে ২১৭ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আছেন ৪র্থ স্থানে। ফাইনালে শীর্ষস্থানের জন্য রাচিনের সঙ্গে লড়াই চালিয়ে যাবেন বিরাট। এছাড়া ১৯৫ রান করেছেন শ্রেয়াস আইয়ার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবারই সবচেয়ে বেশি সেঞ্চুরি হাঁকিয়েছেন ব্যাটাররা। আসরে মোট সেঞ্চুরির দেখা মিলেছে ১৩টি।

ব্যক্তিগত পারফরম্যান্সে বোলিংয়েও ভারতের থেকে এগিয়ে নিউজিল্যান্ড। দুবাইয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতকে একাই চাপে ফেলে দেন ম্যাট হেনরি। ৪২ রান দিয়ে তুলে নিয়েছেন শুভমান গিল, বিরাট কোহলিসহ ৫ উইকেট। ৪ ম্যাচে ১০ উইকেট নিয়ে হেনরিই এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট টেকার। তাই ডানহাতি এই পেসারের দিকে আলাদাভাবে চোখ রাখতে হবে ভারতের। এছাড়া ৭ উইকেট নিয়ে তালিকার তিনে মিচেল স্যান্টনার।

এদিকে টুর্নামেন্টে ফাইফার রয়েছে ভারতের দুই বোলার মোহাম্মদ শামি ও বরুণ চক্রবর্তির। ৮ উইকেট নিয়ে তালিকার দুইয়ে শামি। আর ৭ উইকেট নিয়ে তিনে আছেন বরুণ। পরিসংখ্যানে নিউজিল্যান্ড কিছুটা এগিয়ে থাকলেও, ফাইনালে ফেবারিটের তকমা নিয়ে মাঠে নামবে ভারত। কারণ, নিউজিল্যান্ড লাহোর-করাচি-রাওয়ালপিন্ডি-দুবাই ঘুরে ঘুরে সব ম্যাচ খেলেছে। সেখানে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ খেলছে একই মাঠে। কিছুটা এগিয়ে থেকে ভারত যে ফাইনালে নামবে তা আর বলার অপেক্ষা রাখে না। 

 

 

কিউএনবি/আয়শা/০৭ মার্চ ২০২৫,/দুপুর ১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit