মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

ইটভাটায় জরিমানা-ভাঙচুরের প্রতিবাদে ইট প্রস্তুতকারক সমিতির বিক্ষোভ

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট
  • Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৯৯ Time View

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট : জয়পুরহাটসহ সারাদেশে ইট ভাটায় প্রশাসনের মোবাইল কোর্ট জরিমানা ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির জয়পুরহাট সদর উপজেলা শাখার  নেতারা।মঙ্গলবার (৪ মার্চ) সকালে শহরের আমতলী এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির জয়পুরহাট জেলা শাখার সিনিয়র সহ সভাপতি বেলায়েত হোসেন লেবু, সহ সভাপতি আবু রায়হান উজ্জ্বল প্রধান, জয়পুরহাট সদর উপজেলা শাখার সভাপতি মাসুদ রানা প্রধান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন।

সমাবেশে বক্তারা বলেন, ইটভাটায় কাস্টমস ভ্যাট, আয়কর, বাণিজ্যিক হারে জমির খাজনা, বিএসটিআই, ফায়ার সার্ভিস লাইসেন্স, ট্রেড লাইসেন্সসহ বেশ কিছু লাইসেন্স বাবদ প্রতিবছর রাজস্ব দিয়ে আসছি। এ ছাড়া ইটভাটা পরিচালনার অন্যান্য খাতের জন্য ব্যাংকঋণ বা দায়দেনা করেছে ভাটা মালিকরা। শ্রমিকদের অগ্রিম হিসেবে বড় অঙ্কের টাকা ছয় মাস আগে প্রদান করা হয়েছে। এসময় ইটভাটাগুলো বন্ধ করলে বড় ধরনের অর্থনৈতিক ঝুঁকিতে পড়বেন ভাটার মালিক ও শ্রমিকেরা। ইট ভাটায় মোবাইল কোর্ট, জরিমানা, ভাঙচুর বন্ধ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।সমাবেশ শেষে জয়পুরহাট সদর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলামের মাধ্যমে প্রধান উপদেষ্টা, বন ও পরিবেশ উপদেষ্টা বরাবর একটি লিখিত স্মারক লিপি প্রদান করা হয়।

 

কিউএনবি/অনিমা/০৫ মার্চ ২০২৫,/সকাল ১১:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit