রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে জিনের বাদশা সাইফুল ও খায়রুল মাদক সহ গ্রেফতার প্রথম দিন শেষে ২৫৭ রানে পিছিয়ে পাকিস্তান ইরান অন্তহীন ধৈর্য ধরবে না: খামেনির উপদেষ্টা দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে : অর্থমন্ত্রী গাজীপুরে পাঁচ খুন: অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মা থেকে উদ্ধার পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল : বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না মওলানা ভাসানী ফারাক্কা লংমার্চ করেছে, প্রয়োজনে আমরা সীমান্ত লংমার্চের ঘোষণা দিবো: নাহিদ ইসলাম ব্যাংককে পণ্যবাহী ট্রেন-বাস সংঘর্ষে নিহত কমপক্ষে ৮ জিলহজের প্রথম ১০ দিনে বেশি বেশি নেক আমল করুন: সৌদির গ্র্যান্ড মুফতি হাম উপসর্গে আরো ২ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৪৫০

নওগাঁয় বাস ডাকাতির ৬ ডাকাত গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৭৩ Time View
নওগাঁ প্রতিনিধি : নওগাঁ ও পাবনায় বাস ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রসহ লুষ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। সোমবার  দুপুরে নওগাঁ পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান পুলিশ সুপার সফিউল সারোয়ার। গ্রেফতারকৃতরা হলেন- শামীম ইসলাম সব্দুল, রঞ্জিত চন্দ্র বর্মন, আব্দুল লতিফ ওরফে নাঈম, শাহারুল ইসলাম, শহিদুল ইসলাম এবং শাহাদাত হোসেন। পুলিশ সুপার জানান- গত ২২ ফেব্রুয়ারি রাত ১১ টায় নওগাঁর পত্নীতলা উপজেলার পত্নীতলা-সাপাহার সড়কে বিআরটিসি বাস ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার পর জেলা পুলিশ অভিযান অব্যাহত রাখে। শনিবার রাতে জেলা পুলিশের একাধিক টিম নওগাঁ সহ পার্শ্ববর্তী কয়েকটি জেলায় অভিযান পরিচালনা করে।
অভিযানের মাধ্যমে জয়পুরহাট, গাইবান্ধা ও বগুড়া জেলা থেকে আন্তঃজেলা ডাকাত দলের ৬ জন সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে তিনজনকে জয়পুরহাটের কালাই থেকে, দুইজনকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে এবং একজনকে বগুড়ার কাহালু থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি সহ বিভিন্ন মামলা রয়েছে। পত্নীতলায় বিআরটিসি বাসে ডাকাতির ঘটনায় লুষ্ঠিত একজোড়া কানের দুল ও কয়েকটি মোবাইল উদ্ধার করা হয়েছে। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত করাত, কয়েকটি হাসুয়া, একটি প্লাস এবং একটি হায়েস মাইক্রোবাস জব্দ করা হয়েছে। উক্ত ঘটনায় জড়িত অন্যান্য ডাকাতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, ফারজানা হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/০৩ মার্চ ২০২৫,/বিকাল ৪:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit